সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুন ২০২৬, ১৯:৫৯আপডেট : ০৮ জুন ২০২৬, ১৯:৫৯

ভারতের গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন ও উৎসাহ জানাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডাদের সাথে সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফাইনালে হ্যাটট্রিক শিরোপা লড়াইয়ে হেরে গেলেও নারী ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এই সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দলের জন্য বিশেষ বার্তা ও নিরবচ্ছিন্ন সমর্থনের আশ্বাস ব্যক্ত করেন। 

ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ শেষে আমিনুল হক জানান, বাংলাদেশ নারী ফুটবল দল তৃতীয় বারের মতো চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশগ্রহণ করেছে এবং মেয়েরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে মাঠে লড়াই করেছে। ফাইনালে হেরে গেলেও এই পারফরম্যান্স দেশের ফুটবলের অগ্রযাত্রাকেই প্রমাণ করে। তিনি উল্লেখ করেন, বিজয়ে আনন্দ প্রকাশ করা এবং হেরে গেলে হতাশা প্রকাশ করা বা মুখ ফিরিয়ে নেওয়া আমাদের সাধারণ প্রবণতা। কিন্তু তার কাছে মনে হয়েছে বাংলাদেশ দল হারেনি, বরং ফুটবলের জয় হয়েছে। 

প্রতিমন্ত্রী আরও জানান, পত্রিকার ছবি দেখে বাংলাদেশ দলের পরাজয়ের বিষয়টি জানার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে তাকে ডেকে নির্দেশনা দেন যেন দ্রুত খেলোয়াড়দের সাথে দেখা করে তাদের উৎসাহিত করা হয়, যাতে কোনও ফুটবলার হতাশাগ্রস্ত না হন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা ও পরামর্শক্রমেই তিনি বাফুফে ভবনে প্রতিভাবান নারী ফুটবলারদের সঙ্গে কথা বলতে এসেছেন। 

পরাজয়কে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি হিসেবে উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যেকোনও পরাজয়ই ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রত্যাশা জাগিয়ে তোলে। বাংলাদেশ দলের খেলোয়াড়রাও অত্যন্ত ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে। সাময়িক এই পরাজয় কষ্ট দিলেও দীর্ঘমেয়াদে তা দেশের ফুটবলকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বর্তমান সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের ফুটবলকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে এবং দিন দিন নারী ফুটবলাররা আরও দুর্দান্ত পারফর্ম করবে বলে তিনি প্রত্যাশা করেন। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ তিন সোনাজয়ী উ.কোরিয়া
ক্রিকেটার মেহেদীর চিকিৎসায় ৫ লাখ টাকা দিলো ক্রীড়া মন্ত্রণালয়
‘৫০০ জাতীয় খেলোয়াড় পাবেন ক্রীড়া কার্ড, ৮ বিভাগে হবে স্পোর্টস ভিলেজ’ 
সর্বশেষ খবর
মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ব্যবসায়ীকে তুলে নিয়ে নেতার ‘টর্চারসেলে’ পিটিয়ে গরম রডের ছ্যাঁকা, পরে পুলিশে সোপর্দ
ব্যবসায়ীকে তুলে নিয়ে নেতার ‘টর্চারসেলে’ পিটিয়ে গরম রডের ছ্যাঁকা, পরে পুলিশে সোপর্দ
‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ ক্রিস্টোফার নোলান, করলেন সত্যজিৎ রায়ের বন্দনা
‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ ক্রিস্টোফার নোলান, করলেন সত্যজিৎ রায়ের বন্দনা
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী