ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন রোনালদো? 

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৬, ১২:৩৯আপডেট : ১০ জুন ২০২৬, ১২:৩৯

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স বিবেচনায় অনেকেই ভাবছেন এটাই হতে যাচ্ছে সিআরসেভেনের শেষ বিশ্বকাপ। তাই বুধবার রাতে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটি পর্তুগালের জার্সিতে তার ঘরের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচ ধরা হচ্ছে। কিন্তু আসলেই কি শেষ? রোনালদো যেভাবে নিজেকে মেলে ধরছেন তাতে তাকে এখনই বাতিলের খাতায় ফেলা যাচ্ছে না। এমনকি রোনালদো নিজেও এমনটা ভাবছেন না। পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ প্রীতি ম্যাচের আগে তেমন ইঙ্গিতই দিয়েছেন।।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে মার্তিনেজ বলেছেন, ‘আমাদের অধিনায়ক যা করেন, সবকিছুতেই উদাহরণ সৃষ্টি করেন। জাতীয় দলকে সাহায্য করার জন্য তিনি দিনে ২৪ ঘণ্টাই নিজেকে উজাড় করে দেন।’

রোনালদোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমাদের অধিনায়ক কিংবা অন্য কোনো খেলোয়াড় ভবিষ্যৎ নিয়ে ভাবছে না। ভবিষ্যতে কী হবে, কেউ জানে না। চোট হতে পারে, আবার এমন কিছু সিদ্ধান্তও আসতে পারে যা তাদের নিয়ন্ত্রণের বাইরে।’

তিনি আরও বলেন, ‘এখন লক্ষ্য একটাই অনুশীলন- নিজের সেরাটা দেওয়া, মাঠে কৌশলগুলো বাস্তবায়ন এবং জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর গর্ব দেখানো। রোনালদো প্রতিদিন এ উদাহরণই তৈরি করেন। আগামীকাল আরও ভালো করার জন্য আজকে কাজে লাগানোই তার একমাত্র লক্ষ্য।’

৪১ বছর বয়সী রোনালদো পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ (২২৭) ও সর্বাধিক গোলের (১৪৩) রেকর্ডের মালিক। ২০০৩ সালে পর্তুগালের হয়ে অভিষেক হওয়া এই তারকা এখনও জাতীয় দল থেকে অবসরের কোনো ইঙ্গিত দেননি।

রোনালদোকে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে। বিশ্বকাপের আগে এটিই পর্তুগালের শেষ প্রস্তুতি ম্যাচ।

মার্তিনেজ জানান, সব খেলোয়াড়কে খেলার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তার, ‘আমাদের পরিকল্পনা হলো ১১টি পরিবর্তন করা এবং নিশ্চিত করা যে সবাই কিছু না কিছু সময় মাঠে খেলতে পারে। পাঁচ বা ছয়জন খেলোয়াড়ের জন্য এটি হবে জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ।’

/এফআইআর/
সম্পর্কিত
‘স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর বিনিয়োগ আমাদের জন্য সম্মানের’
রোনালদোর গোলে জয় পেলো আল নাসর
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
সর্বশেষ খবর
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
দেশে এখন নুসরাত-তনু হত্যার মতো ঘটনা নেই: রিজভী
দেশে এখন নুসরাত-তনু হত্যার মতো ঘটনা নেই: রিজভী
ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান
ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান
২০০ কোটি ক্লাবে ভারতের সবচেয়ে কম বাজেটের সিনেমা ‘হনুমান আংশ’
২০০ কোটি ক্লাবে ভারতের সবচেয়ে কম বাজেটের সিনেমা ‘হনুমান আংশ’
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন