কেন মিসরের জার্সির ৭ তারকায় ফিফার আপত্তি?  

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৬, ১৩:৪৩আপডেট : ১৪ জুন ২০২৬, ১৩:৪৮

বিশ্বকাপে নিজেদের জার্সিতে আফ্রিকা কাপ অব নেশনস জয়ের স্মারক সাতটি তারকা ব্যবহার করতে পারবে না মিসর। বিষয়টি নিয়ে আপত্তি তুলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

সাধারণত জাতীয় দলের জার্সিতে দলের লোগোর ওপরে সাতটি তারকা ব্যবহার করে ‘ফারাওরা’। আফ্রিকা কাপ অব নেশনসে তাদের রেকর্ড সাতটি শিরোপার স্মারক হিসেবেই এই তারকাগুলো যুক্ত করা হয়। তবে চলতি বছরের শুরুতেই ফিফা জানিয়ে দেয়, বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য প্রস্তুত করা পুমার ডিজাইনের জার্সিতে পরিবর্তন আনতে হবে।

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মিসরের ফুটবল অ্যাসোসিয়েশনের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ মোরাদ সাবেত বলেছেন, ‘এটি ছিল একটি নিয়মিত প্রক্রিয়া। প্রায় চার মাস আগে ফিফা আমাদের জানিয়েছিল যে বিশ্বকাপের ম্যাচগুলোতে জাতীয় দলের জার্সিতে আফ্রিকা কাপ অব নেশনসের তারকাগুলো প্রদর্শন করা যাবে না।’

তিনি আরও বলেছেন, ‘এটা একটা আনুষ্ঠানিক নোটিশ ছিল। জাতীয় দল বিষয়টি আগে থেকেই জানতো এবং সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়ে রেখেছিল।’

সাধারণত বিভিন্ন জাতীয় দল নিজেদের ইতিহাস ও অর্জনের স্মারক হিসেবে জার্সিতে তারকা ব্যবহার করে থাকে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক নির্দেশনার ব্যাখ্যা ও প্রয়োগ অনেক সময় সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তবে বিশ্বকাপের ক্ষেত্রে ফিফার নিয়ম আরও কঠোর। সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, জাতীয় দলের জার্সিতে কেবল বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবেই তারকা ব্যবহার করা যাবে। এই নিয়মের একমাত্র ব্যতিক্রম হচ্ছে উরুগুয়ে। দলটি জার্সিতে চারটি তারকা ব্যবহারের অনুমতি পেয়েছে। যার মধ্যে দুটি ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বকাপ জয়ের স্মারক, আর বাকি দুটি ১৯২৪ ও ১৯২৮ অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জয়ের স্বীকৃতি হিসেবে ব্যবহৃত হচ্ছে। উল্লেখ্য ওই দুটি অলিম্পিক প্রতিযোগিতাও ফিফার তত্ত্বাবধানে আয়োজিত হয়েছিল।

 

/এফআইআর/
সম্পর্কিত
দুই সাবেক কর্মকর্তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করলো ফিফা
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার ফ্রান্স
মরক্কোর বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি, ফিফা যা জানালো  
সর্বশেষ খবর
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন