স্পেনের শুরুর একাদশে কারা? 

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৬, ২১:৩৯আপডেট : ১৫ জুন ২০২৬, ২২:০০

বিশ্বকাপে আজ রাত ১০টায় নিজেদের অভিযান শুরু করছে স্পেন। যুক্তরাষ্ট্রের আটলান্টায় গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে।

নিজেদের উদ্বোধনী ম্যাচের জন্য শুরুর একাদশ ঘোষণা করেছে লা রোহারা। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেকে একাদশ ঘোষণার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ অনুপস্থিতি বিবেচনায় নিতে হয়েছে। দলের দুই তারকা উইঙ্গার লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামস পুরোপুরি ফিট না থাকায় ম্যাচটি শুরু করবেন বেঞ্চ থেকে।

ফলে আক্রমণভাগে সুযোগ পেয়েছেন ফেরান তোরেস ও গাভি। তারা মিকেল ওইয়ারসাবালের সঙ্গে স্পেনের আক্রমণভাগে দায়িত্ব পালন করবেন।

গোলরক্ষকের পজিশন নিয়ে উনাই সিমন ও ডেভিড রায়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ পর্যন্ত কোচের আস্থা জিতেছেন উনাই সিমন। ফলে অ্যাথলেটিক বিলবাওয়ের এই গোলরক্ষকই কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম একাদশে জায়গা পেয়েছেন, আর আর্সেনালের ডেভিড রায়াকে শুরু করতে হচ্ছে বেঞ্চে বসে।

স্পেনের শুরুর একাদশ

গোলরক্ষক: উনাই সিমন 

ডিফেন্ডার: মার্কোস ইয়োরেন্তে, আইমেরিক লাপোর্তে, পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া
মিডফিল্ডার: ফাবিয়ান রুইজ, গাভি, রদ্রি, পেদ্রি। 
ফরোয়ার্ড: ফেরান তোরেস, মিকেল ওইয়ারসাবাল 

/এফআইআর/
সম্পর্কিত
প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন
বিশ্বকাপে ভ্রমণ জটিলতায় উরুগুয়ে!
শুরু থেকে থাকছেন না ইয়ামাল
সর্বশেষ খবর
চট্টগ্রাম পুলিশে বড় রদবদল, ৫ থানায় নতুন ওসি
চট্টগ্রাম পুলিশে বড় রদবদল, ৫ থানায় নতুন ওসি
প্রতি উপজেলায় প্রবীণদের জন্যে যত্নকেন্দ্র চাই 
প্রতি উপজেলায় প্রবীণদের জন্যে যত্নকেন্দ্র চাই 
প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন
প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন
ডা. জাহেদ ইস্যুতে আবারও আলোচনায় বাংলাদেশ-ভারত সম্পর্কের সমীকরণ
ডা. জাহেদ ইস্যুতে আবারও আলোচনায় বাংলাদেশ-ভারত সম্পর্কের সমীকরণ
সর্বাধিক পঠিত
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান 
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান