বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন নেইমার?

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৬, ১৫:৪৯আপডেট : ১৬ জুন ২০২৬, ১৫:৪৯

ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও ব্রাজিলের হয়ে মাঠে নাও নামতে পারেন তারকা ফরোয়ার্ড নেইমার। ইএসপিএনের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ ম্যাচে হাইতির বিপক্ষে খেলার প্রস্তুতিতেও দলের সঙ্গে অনুশীলন করেননি। একই সঙ্গে তিনি আরও একটি মেডিক্যাল পরীক্ষার মধ্য দিয়ে গেছেন, যা এক সপ্তাহ আগেও করা হয়েছিল। তবে সর্বশেষ পরীক্ষার ফলাফল এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

গত ১৭ মে ক্লাব দল সান্তোসের হয়ে খেলতে গিয়ে গ্রেড-টু পেশির চোটে পড়েন নেইমার। সেই চোট পুরোপুরি না সারলেও তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়। তবে এরপর থেকে তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি। সোমবার নিউইয়র্ক রেড বুলস ট্রেনিং সেন্টারে দলের অনুশীলনেও তাকে দেখা যায়নি।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের বরাতে ইএসপিএন জানিয়েছে, দলের মেডিক্যাল স্টাফরা নকআউট পর্বকে সামনে রেখে নেইমারকে ফেরানোর পরিকল্পনা করছেন। সেক্ষেত্রে গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটিতে তার না খেলার সম্ভাবনাই বেশি।

শনিবার বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ওই ম্যাচে নেইমারকে বদলি খেলোয়াড়দের তালিকায় রাখা হলেও তিনি ম্যাচ কিট পরে মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন না।

/এফআইআর/এফআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত