৫২ বছর পর বিশ্বকাপে ফেরা কঙ্গোর আজ পর্তুগাল-পরীক্ষা 

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৬, ১৫:২৮আপডেট : ১৭ জুন ২০২৬, ১৫:২৮

ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে বিশ্বকাপ অভিযান শুরু করছে পর্তুগাল। বুধবার হিউস্টনে গ্রুপ ‘কে’-এর ম্যাচে রাত ১১টায় কঙ্গোর মুখোমুখি হবে রবার্তো মার্তিনেজের দল। ম্যাচটি দেখাবে টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভি। 

একই গ্রুপে রয়েছে কলম্বিয়া ও উজবেকিস্তানও। ফলে নকআউট পর্বের পথ সহজ করতে শুরুতেই জয় চাইবে পর্তুগাল। 

তবে পুরো টুর্নামেন্টজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের এটি ষষ্ঠ বিশ্বকাপ, যা সম্ভবত তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপও। দীর্ঘ ক্যারিয়ারে ইউরো ২০১৬ এবং উয়েফা নেশনস লিগের ২০১৯ ও ২০২৫ সংস্করণের শিরোপা জিতলেও বিশ্বকাপ এখনও অধরাই রয়ে গেছে তার। সেই আক্ষেপ ঘোচানোর শেষ সুযোগ হতে পারে এবারের আসর। ফলে পর্তুগালের প্রতিটি ম্যাচেই বাড়তি নজর থাকবে পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকার ওপর।

অন্যদিকে, ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেছে কঙ্গো। সর্বশেষ ১৯৭৪ সালে ‘জায়ার’ নাম নিয়ে বিশ্বকাপে খেলেছিল আফ্রিকার দেশটি। সেই আসরের পর দীর্ঘ অপেক্ষা শেষে আবারও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করাই তাদের জন্য বড় অর্জন। তবে সেবাস্তিয়েন দেসাব্রের দল শুধু অংশগ্রহণ করেই সন্তুষ্ট থাকতে চায় না। দলে থাকা কয়েকজন অভিজ্ঞ ও প্রতিভাবান ফুটবলারের ওপর ভর করে তারা চমক দেখানোর স্বপ্নও দেখছে। আর সেই পরীক্ষার প্রথম ধাপেই তাদের সামনে শক্তিশালী পর্তুগাল।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
‘চাঁদ আমাদের’, দাবি ট্রাম্পের
‘চাঁদ আমাদের’, দাবি ট্রাম্পের
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের
টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে রুটের বিশ্বরেকর্ড 
টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে রুটের বিশ্বরেকর্ড 
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ