মোকোয়েনার পেনাল্টিতে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখলো দক্ষিণ আফ্রিকা 

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৬, ০০:১৭আপডেট : ১৯ জুন ২০২৬, ০১:০৪

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল দক্ষিণ আফ্রিকার সামনে। মেক্সিকোর কাছে ২-০ গোলে হারের পাশাপাশি দুই খেলোয়াড় লাল কার্ড দেখায় চাপে পড়ে যায় দলটি। গ্রুপ এ-র লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষেও আশা শেষ হতে বসেছিল। দ্বিতীয়ার্ধের শেষ দিকে পাওয়া পেনাল্টি শেষ রক্ষা করেছে তাদের। ম্যাচটা ১-১ ড্র করায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। 

ম্যাচে দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স খুব একটা আহামরি ছিল না। তবে শেষ পর্যন্ত এই ড্র তাদের কাছে এখন জয়ের সমান হয়েই ধরা দিয়েছে। কারণ, হারলে টুর্নামেন্টে টিকে থাকার আশা প্রায় শেষ হয়ে যেত এবং শেষ গ্রুপ ম্যাচটির গুরুত্বও অনেকটাই কমে যেত। শেষ পর্যন্ত সেটা হয়নি যদিও। 

অথচ শুরুটা দুর্দান্ত করেছিল চেক প্রজাতন্ত্র। শুরুর মাত্র ৫ মিনিট ৭ সেকেন্ডের মাথায় এগিয়ে যায় তারা। সতীর্থের বুদ্ধিদীপ্ত পাস থেকে বল পেয়ে জোরালো শটে জাল খুঁজে নিয়েছিলেন মিখাল সাদিলেক। এটাই এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্রুততম গোল।

তবে পরে ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে দক্ষিণ আফ্রিকা। খেলায় ছন্দ ফেরাতে পারলেও আক্রমণে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা। ৭৪ মিনিটে গিয়ে প্রথমবারের মতো লক্ষ্যে শট নিতে পেরেছে। এক পর্যায়ে চেকের জয়ের সম্ভাবনাই দেখা যাচ্ছিলো। কিন্তু শেষ দিকে ৮৩ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। থাপেলো মাসেকোর নেওয়া শট চেক ডিফেন্ডার পাভেল শুলৎসের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তার পর স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি মোকোয়েনা। 

এই ড্রয়ের ফলে নকআউটে ওঠার লড়াই এখনও উন্মুক্ত রয়েছে। বিশ্বকাপের নতুন ফরম্যাটে সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দলও শেষ ৩২ এ জায়গা পাবে। তাই নকআউট পর্বে ওঠার জন্য তিন পয়েন্ট যথেষ্ট হতে পারে। ফলে শেষ গ্রুপ ম্যাচে এখনও সুযোগ থাকছে দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্রের।

 

 

 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
কেবল প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
কেবল প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে
ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আজ ইতিবাচক চিন্তা দিবসে বদলান ভাবনার ধরন
আজ ইতিবাচক চিন্তা দিবসে বদলান ভাবনার ধরন
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ