হাইতির বিপক্ষে দুর্বলতা কাটিয়ে উঠতে চায় ব্রাজিল

তানজীম আহমেদ, ফিলাডেলফিয়া (যুক্তরাষ্ট্র) থেকে
১৯ জুন ২০২৬, ১১:৫৮আপডেট : ১৯ জুন ২০২৬, ১১:৫৮

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের কক্ষে সাংবাদিকদের জনাকীর্ণ ভিড়। ডিফেন্ডার গ্যাব্রিয়েলের পরই ট্র্যাকসুট পড়ে এলেন কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয় কোচকে প্রথম প্রশ্ন করতে এক সঙ্গে প্রায় শতাধিক হাত উঠলো! প্রত্যাশার চাপ থেকে হয়তো বা সবাই ৬৭ বছর বয়সী কোচের কাছ থেকে হলুদ জার্সিধারিদের সবশেষ অবস্থা জানতে চাওয়াই এর বড় কারণ।

মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর ব্রাজিলের বিশ্বকাপ অভিযান কিছুটা হোঁচট খেয়েছে। তবে হাইতির চেয়ে ৭৭ ধাপ এগিয়ে থাকা ব্রাজিলের কোচ আনচেলত্তি একেবারেই আতঙ্কিত নন। তার কাছে শুক্রবার গ্রুপ ‘সি’এর ম্যাচে হাইতির মুখোমুখি হওয়াটা তাদের দলের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার একটি দারুণ সুযোগ।

নিজেদের প্রথম ম্যাচে ইসমায়েল সাইবারির গোলে মরক্কো শুরুতেই এগিয়ে যাওয়ার পর ভিনিসিয়াস জুনিয়রের জাদুকরী পারফরম্যান্সের গোলে এক পয়েন্ট নিশ্চিত হয়।

টুর্নামেন্টের অন্যতম দুর্বল দল হাইতির বিরুদ্ধে তারা সহজেই জিতবে বলে আশা করা হচ্ছে। হাইতি তাদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল। তবে নিজের দলের ক্ষমতার ওপর আনচেলত্তির পূর্ণ আস্থা রয়েছে।

বৃহস্পতিবার ফিলাডেলফিয়ায় সাংবাদিকদের এই ইতালিয়ান কোচ বলেন, প্রথম ম্যাচেই কেউ বিশ্বকাপ জিতে যায় না। আমাদের একটি সমাধান খুঁজে বের করতে হবে। আমরা গত কয়েকদিন ধরে এটি খোঁজার চেষ্টা করছিলাম এবং আমার মনে হয় আমরা তা পেয়ে গেছি। আমি এখনও আত্মবিশ্বাসী যে আমাদের দলটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

তিনি যোগ করেন, খেলোয়াড়দের নিজেদের ভুলত্রুটি নিয়ে আলোচনা খুবই ইতিবাচক ছিল। আমার বিশ্বাস আমরা সমস্যাগুলো সমাধান করতে পারবো; আমি এখনও আত্মবিশ্বাসী যে আমরা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবো।

হাইতির বিপক্ষে ব্রাজিল দলে পরিবর্তনের ইঙ্গিত। আনচেলত্তি তার দল নির্বাচন নিয়ে স্পষ্ট কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন কিছু পরিবর্তনের।

তার কথা, আমরা কিছু পরিবর্তন করতে যাচ্ছি...। আমাদের ভারসাম্য এবং খেলার মান উন্নত করতে হবে। আমরা আরও ভালো করতে পারি এবং আমাদের আরও ভালো করতেই হবে।

আনচেলত্তির অভিমত প্রথম ম্যাচে ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সির চাপ হয়তো খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলেছিল।

তিনি বলেন, প্রথমার্ধটা কিছুটা অপ্রত্যাশিত ছিল; এমন হতে পারে যে উদ্বোধনী ম্যাচে এই জার্সি পরে খেলার চাপ খেলোয়াড়দের মানসিকতায় কিছুটা প্রভাব ফেলেছিল। শুরুটা ভালো করা গুরুত্বপূর্ণ ছিল, তবে এটাই সবচেয়ে বড় বিষয় নয়।

প্রথম ম্যাচে যারা ভালো করতে পারেননি তাদের আরও সুযোগ দেওয়ার পক্ষপাতি ইতালিয় কোচ, মরক্কোর বিরুদ্ধে প্রথমার্ধে যারা ভালো পারফর্ম করতে পারেনি, তাদের আমাদের আরও সুযোগ দিতে হবে। আমাদের দলের কেউই তাদের সেরাটা দিতে পারেনি। তবে আমি মনে করি না যে, শুরুর ম্যাচগুলো বিশ্বকাপের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করে দেবে।

তার অধীনে ব্রাজিলের কোনও সুনির্দিষ্ট কৌশলগত পরিচয় নেই বলে সমর্থকরা চিন্তিত হবেন কি না– এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, আমি কোনও একক পরিচয় চাই না। আমি চাই আমার দলের একাধিক কৌশলগত পরিচয় থাকুক।

শেষ দিকে মঞ্চ ছেড়ে যাওয়ার সময় এক সাংবদিকের সঙ্গে রসিকতাও করেন কোচ। তার ওপর যে শুধু ব্রাজিলের নয় পুরো বিশ্বের সমর্থকদের চাপও রয়েছে। ২০০২ সালের পর যে ব্রাজিল ট্রফিবিহীন!

/আরকে/
সম্পর্কিত
‘গোল না খাওয়াই এখন ব্রাজিলের সবচেয়ে বড় লক্ষ্য’
ভিন্ন ধর্ম, এক লক্ষ্য: বিশ্বকাপে ঐক্যের নজির
ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ
সর্বশেষ খবর
দেশে ফিরলেন ৬০ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪
দেশে ফিরলেন ৬০ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪
চান্দ্র বর্ষপঞ্জি মুসলিম উম্মাহর স্বতন্ত্র ঐতিহ্য
চান্দ্র বর্ষপঞ্জি মুসলিম উম্মাহর স্বতন্ত্র ঐতিহ্য
বস্তা পরিবর্তনের সময় ৩৩ টন সরকারি চাল জব্দ, একজন আটক
বস্তা পরিবর্তনের সময় ৩৩ টন সরকারি চাল জব্দ, একজন আটক
আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শঙ্কা নেই, সতর্ক অবস্থানে ডিএমপি
আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শঙ্কা নেই, সতর্ক অবস্থানে ডিএমপি
সর্বাধিক পঠিত
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, থাকছে না কেন্দ্রীয় ব্যবস্থা
মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, থাকছে না কেন্দ্রীয় ব্যবস্থা
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা