রিয়াল মাদ্রিদের অগ্নিপরীক্ষা আজ

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০১৬, ১৯:৪১আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৫:১৫

রিয়াল মাদ্রিদের অগ্নিপরীক্ষা আজ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান ক্লাব ভলফসবুর্গের বিপক্ষে তাদের মাঠে ২-০ গোলে হেরে যায় রিয়াল। ইউরোপ সেরার এই টুর্নামেন্টের সেমিতে উঠতে মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভলফসবুর্গকে ৩-০ গোলে হারাতে হবে রিয়ালকে। এমন কঠিন সমীকরণ নিয়েই মাঠে নামবেন রোনালদো-বেনজামারা।

তবে সীমকরণকে খুব একটা পাত্তা দিচ্ছে না রিয়াল। টানা ষষ্ঠবারের মতো শেষ চারে উঠতে আত্মবিশ্বাসের কমতি নেই রোনালদোর। তিনি বলেন, 'আশা করি, এটা একটা জাদুকরী রাত হবে। দল আত্মবিশ্বাসী, কোচের বিশ্বাস আছে এবং সমর্থকদেরও বিশ্বাস রাখতে হবে।'

চাইলে অবশ্য ইতিহাস থেকে অনুপ্রেরণা নিতে পারেন রোনালদোরা। ১৯৭৫ সালের ইউরোপিয়ান কাপে ইংল্যান্ডের ক্লাব ডার্বি কাউন্টির মাঠে ৪-১ গোলে হারের পর ফিরতি পর্বে ৫-১ গোলে জিতেছিল রিয়াল। এরপর ১৯৮৫ উয়েফা কাপের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল রিয়াল। তবে ফিরতি পর্বে ৩-০ গোলে জিতে ফাইনালে উঠেছিল তারা।

তবে হতাশার চিত্রও কম নয়। ২০০২ সালের পর থেকে এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে আটবার প্রথম লেগে হেরেছে দলটি, যার কোনওবার তারা পরের পর্বে উঠতে পারেনি। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে রিয়াল-ভলফসবুর্গের গুরুত্বপূর্ণ ম্যাচটি।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের