ব্রাজিলকে আগের ঐতিহাসিক জয়ের কথা মনে করিয়ে দিলেন জাপান কোচ

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৬, ১১:২৬আপডেট : ২৬ জুন ২০২৬, ১১:২৬

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে কঠিন লড়াইয়ের অপেক্ষায় এশিয়ার পরাশক্তি জাপান। তবে প্রতিপক্ষের নাম দেখে ভীত নয় তারা। বরং আগের দেখায় ব্রাজিলকে হারানোর স্মৃতি সামনে এনে জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু জানিয়ে দিলেন, তার দল আর সহজ প্রতিপক্ষ নয়।

গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করার পর বৃহস্পতিবার মোরিয়াসু বলেছেন, গত বছরের অক্টোবরে টোকিওতে ব্রাজিলকে ৩-২ গোলে হারানোর ম্যাচটি তার দলের মানসিকতা বদলে দিয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সেটিই ছিল জাপানের ইতিহাসের প্রথম জয়।

মোরিয়াসু বলেছেন, ‘গতবার ব্রাজিলকে দেখিয়েছি, আমরা আর সহজ প্রতিপক্ষ নই। এটা আমাদের জন্য বড় অগ্রগতি।’ 

তিনি আরও বলেন, ‘ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল। তাদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। কিন্তু ম্যাচে কী হবে, তা আগে থেকে বলা যায় না। আমাদেরও জয়ের সুযোগ থাকবে।’

বৃহস্পতিবার ডালাসে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে শেষ ৩২ নিশ্চিত করে জাপান। ম্যাচের শুরুতে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় তারা। তবে কয়েক মিনিটের মধ্যেই সমতা ফেরায় সুইডেন। এই ড্রয়ে নেদারল্যান্ডসের পেছনে থেকে গ্রুপ রানার্সআপ হয়েছে জাপান।

/এফআইআর/
সম্পর্কিত
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
ব্রাজিলকে ‘হুমকি’ দিয়ে রাখলেন জাপানের তারকা
নিষ্প্রাণ ড্রয়ে সন্তুষ্ট থাকলো অস্ট্রেলিয়া-প্যারাগুয়ে
সর্বশেষ খবর
শহীদে কারবালা হজরত ইমাম হুসাইন (রা.) এর মর্যাদা
শহীদে কারবালা হজরত ইমাম হুসাইন (রা.) এর মর্যাদা
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন