জর্ডানের বিপক্ষে দ্বিতীয়ার্ধেই মাঠে নামছেন মেসি 

তানজীম আহমেদ, ডালাস (যুক্তরাষ্ট্র) থেকে 
২৭ জুন ২০২৬, ০৬:৫০আপডেট : ২৭ জুন ২০২৬, ০৬:৫০

টানা দুই ম্যাচ জিতে আগেই নকআউট পর্ব নিশ্চিত করায় বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগেই ইঙ্গিত মিললেও এবার নিশ্চিত হওয়া গেছে যে, জর্ডানের বিপক্ষে মাঠের লড়াইয়ে নিজেদের চেনা সেরা একাদশ নামাচ্ছে না আলবিসেলেস্তেরা। আজকের সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মহাতারকা লিওনেল মেসি এই ম্যাচের শুরু থেকে খেলবেন না। তবে ডালাসের মাঠে দ্বিতীয় হাফে বা বিরতির পর তার মাঠে নামার জোরালো সম্ভাবনা রয়েছে। 

নকআউট নিশ্চিত হওয়ায় এই ম্যাচে দলের বেঞ্চের শক্তি পরখ করে দেখতে চান আর্জেন্টাইন মাস্টারমাইন্ড স্কালোনি। জর্ডানের বিপক্ষে ম্যাচটি এমন খেলোয়াড়দের জন্য একটি বড় সুযোগ হতে যাচ্ছে, যারা দীর্ঘদিন ধরে দলে থাকলেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “স্কোয়াডের যারা এতদিন খুব বেশি সুযোগ পাননি, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। আগামীকাল যারা খেলতে যাচ্ছে, তারা খেলার যোগ্য। তারা এই প্রক্রিয়ার অংশ এবং তারা আমাদের সঙ্গে কঠোর পরিশ্রম করেছে। আমি সুযোগ পেলেই তাদের খেলার সময় দিতে চাই, কারণ তাদের এটা সত্যিই প্রাপ্য।” তিনি আরও যোগ করেন যে, মাঠে দলের খেলোয়াড় পরিবর্তন হতে পারে, কিন্তু আর্জেন্টিনার চিরচেনা খেলার ধরন বা ফিলোসফি সবসময় একই রকম থাকবে। 

দলে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত থাকলেও আর্জেন্টিনার গোলবারের নিচে কোনো পরীক্ষা-নিরীক্ষা করছেন না কোচ। শুরুর একাদশেই থাকছেন দলের প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মার্টিনেজ বাদে দলের বাকি ১০ জন খেলোয়াড়ের নামও প্রকাশ করেছেন কোচ।

কানসাস থেকে ডালাসের মাঠে এসে সংবাদ সম্মেলনে যোগ দিয়ে স্কালোনি প্রতিপক্ষ জর্ডানকে বেশ সমীহ দেখিয়েছেন। ফিফা র‍্যাংকিংয়ে দুই দলের আকাশ-পাতাল ব্যবধান থাকলেও জর্ডানকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না বলে জানান তিনি। স্কালোনির ভাষায়, “জর্ডানের দ্রুতগতির খেলোয়াড়দের সামলানো এবং তাদের ৫-২-৩ বা ৫-৪-১ ফর্মেশনের মোকাবিলা করার জন্য দল প্রস্তুত রয়েছে।” 

ডালাসের এই ম্যাচটি শেষে মায়ামিতে আর্জেন্টিনার পরবর্তী নকআউট পর্বের ম্যাচটি হতে যাচ্ছে কোচ হিসেবে জাতীয় দলের হয়ে স্কালোনির শততম (১০০তম) ম্যাচ। এই ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার আগে ডালাসের মাঠ থেকেও একটি স্মরণীয় জয় তুলে নিতে চাইবেন এই সফল কোচ। একই সঙ্গে যারা এখনও খেলার সুযোগ পাননি, তারা কেমন অবস্থায় আছেন এবং আগামী দিনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাদের ওপর কতটা ভরসা করা যাবে, তা দেখে নেওয়ার নিখুঁত এক মঞ্চ হিসেবে এই ম্যাচটিকে বেছে নিয়েছেন স্কালোনি। 

স্কালোনির ভাষায়, “এই জার্সি মাঠে নেমে খেলা, ভালো করা এবং প্রতিটি ম্যাচ জেতার চেষ্টার প্রতীক। আমরা প্রথম দিনের মতোই আছি, ছেলেদের দেখার জন্য এবং প্রতিপক্ষকে বিশ্লেষণ করছি। কালকের ম্যাচটি যাদের এখনও পর্যন্ত খেলার সুযোগ হয়নি, তারা কেমন অবস্থায় আছে এবং তাদের ওপর ভরসা করা যাবে কিনা, তা দেখার একটি দারুণ সুযোগ, এবং আমি নিশ্চিত যে যাবে।” 

/এসটি/ 
সম্পর্কিত
এবার সৌদি আরবকে রুখে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা 
স্কালোনি চাইছেন এখনই চ্যাম্পিয়ন হতে!
জর্ডানের বিপক্ষে কীভাবে খেলতে হবে তা জানে আর্জেন্টিনা
সর্বশেষ খবর
এবার সৌদি আরবকে রুখে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা 
এবার সৌদি আরবকে রুখে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা 
রংপুর-সিলেটসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
রংপুর-সিলেটসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
মার্কিন বাণিজ্যচুক্তি: চাপে পড়তে পারেন কৃষক ও খামারিরা
মার্কিন বাণিজ্যচুক্তি: চাপে পড়তে পারেন কৃষক ও খামারিরা
এনসিপির অভ্যন্তরীণ কোন্দল: জেলা নেতাকে অপহরণের অভিযোগ
এনসিপির অভ্যন্তরীণ কোন্দল: জেলা নেতাকে অপহরণের অভিযোগ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’