এবার সৌদি আরবকে রুখে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৬, ০৮:০১আপডেট : ২৭ জুন ২০২৬, ০৮:৩১

মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশটি যা করেছে, তা এক কথায় অবিশ্বাস্য। অভিষেক আসরেই রূপকথার জন্ম দিয়েছে তারা। প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে জায়গা করে নিয়েছে নকআউটে। স্পেন, উরুগুয়ের পর এবার সৌদি আরবকেও রুখে দিয়েছে তারা। 

ম্যাচের আগে থেকেই হিসাবটা ছিল পরিষ্কার। উরুগুয়ে যদি স্পেনের কাছে হারে আর কেপ ভার্দে যদি একটা ড্র করতে পারে তাহলেই হবে ইতিহাস। শেষ পর্যন্ত তেমনটাই হয়েছে। উরুগুয়ে হেরেছে ১-০ গোলে আর কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচটা গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। তাতে করে এইচ গ্রপের রানার্স হিসেবে শেষ ৩২ নিশ্চিত হয়েছে পশ্চিম আফ্রিকা উপকূলের দ্বীপ দেশটির। আর সেখানে তাদের অপেক্ষায় এখন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

অবশ্য ম্যাচটাতে গোলের সম্ভাবনা সবচেয়ে বেশি তৈরি করেছে কেপ ভার্দে-ই। যদিও শুরুর অর্ধে সেগুলো কাজে লাগাতে পারেনি। বিরতির পরও গোলের জন্য ধারাবাহিক চাপ ধরে রাখে তারা। ম্যাচের ১৫ মিনিট বাকি থাকতে লারোস দুয়ার্তে এককভাবে গোলের দিকে এগিয়ে গেলেও তার শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে কেপ ভার্দে। বিশ্বকাপে অভিষেকে গ্রুপ পর্বে অপরাজিত থাকা তৃতীয় আফ্রিকান দলে পরিণত হয়েছে তারা।

অভিষেক বিশ্বকাপে কেপ ভার্দের সংগ্রহ তিন পয়েন্ট। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে ও ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরবের চেয়ে তারা এক পয়েন্ট বেশি নিয়ে পরের পর্বে উঠেছে।

/এফআইআর/  
সম্পর্কিত
বিশ্বকাপে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কবে জেনে নিন 
উরুগুয়েকে বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন
স্কালোনি চাইছেন এখনই চ্যাম্পিয়ন হতে!
সর্বশেষ খবর
গণহত্যার দিনলিপি : ইরান, ২০২৬ ।। পর্ব—২
গণহত্যার দিনলিপি : ইরান, ২০২৬ ।। পর্ব—২
সিলেট আমার শ্বশুরবাড়ি হলে আরও ভালা রাস্তা বানাইতাম: নাসীরুদ্দীন পাটওয়ারী
সিলেট আমার শ্বশুরবাড়ি হলে আরও ভালা রাস্তা বানাইতাম: নাসীরুদ্দীন পাটওয়ারী
রোমে নিজ বাসায় বাংলাদেশি দম্পতি ও শিশুকন্যাকে হত্যা
রোমে নিজ বাসায় বাংলাদেশি দম্পতি ও শিশুকন্যাকে হত্যা
মক্তবের শিশুকে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন আটক
মক্তবের শিশুকে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন আটক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’