স্পেনের বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে পড়েছে উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৬, ০৭:০১আপডেট : ২৭ জুন ২০২৬, ০৭:০৩

বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধেই ধাক্কা খেয়েছে উরুগুয়ে। হারলে বিশ্বকাপ থেকে বিদায়-এমন সমীকারণে প্রথমার্ধেই স্পেনের কাছে এক গোল হজম করে পিছিয়ে পড়েছে তারা। একই গ্রুপে কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচটি অবশ্য এখনও গোলশূন্য। 

ম্যাচের একমাত্র গোলটি হয়ছে ৪২ মিনিটে। যার দায়টা উরুগুয়ের। নিজেদের এলোমেলো খেলায় ডি-বক্স থেকে বল ঠিকভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হয় তারা। সেই সুযোগে মার্কোস লরেন্তে নিচু ক্রসে বল পাঠান বক্সের ভেতরে। কিন্তু উরুগুয়ের ডিফেন্ডাররা তা সামলাতে পারেননি। বল পেয়ে দ্রুত শট নেন অ্যালেক্স বায়েনা। উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা সর্বোচ্চ চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি। তার হাত ফসকে বল জড়িয়ে যায় জালে।

৪৫+৭ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল উরুগুয়ে। ডান প্রান্তে রোনাল্ড আরাউহো ও ফেদেরিকো ভালভার্দের দারুণ বোঝাপড়ায় গড়ে ওঠে আক্রমণ। এরপর গোলমুখে নিচু ক্রসে বল বাড়িয়ে দিয়েছিলেন ভালভার্দে। কিন্তু নুনেজ বলের নাগাল পেয়ে গোলমুখে শট নেওয়ার আগেই স্লাইড করে বিপদ সামাল দেন আইমেরিক লাপোর্তে। তার হস্তক্ষেপে আক্রমণ ভেস্তে গেছে। এরপর সহজেই বলটি নিয়ন্ত্রণে নেন গোলরক্ষক উনাই সিমোন।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়