বিশ্বকাপে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কবে জেনে নিন 

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৬, ০৮:৪৯আপডেট : ২৭ জুন ২০২৬, ০৮:৪৯

রূপকথার জন্ম দিয়ে প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেছে কেপ ভার্দে। পশ্চিম আফ্রিকা উপকূলের দ্বীপ দেশটি তাদের রূপকথা এখনও অব্যাহত রেখেছে। এইচ গ্রুপে রানার্স আপ হয়ে নিশ্চিত করেছে নকআউট তথা শেষ ৩২। এবার তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুরুর ম্যাচে স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে এবার মেসির দলের সঙ্গে কেমন করে সেটাই দেখার অপেক্ষা। গুরুত্বপূর্ণ ম্যাচটা মাঠে গড়াবে ৪ জুলাই ভোর ৪টায়।  

গ্রুপ এইচে টানা তৃতীয় ড্র করে রানার্সআপ হয়েছে কেপ ভার্দে। আর্জেন্টিনা হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। সাতবার বাছাইপর্বে অংশ নেওয়ার পর এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলছে আফ্রিকার দেশটি। 

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই বড় চমক দেখায় তারা। উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে। এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ ড্র করে বিশ্বকাপে নিজেদের প্রথম গোলের দেখা পায় কেপ ভার্দে।

প্রায় ৫ লাখ ২৫ হাজার জনসংখ্যার দেশ কেপ ভার্দে। বিশ্বকাপে খেলা এর চেয়ে কম জনসংখ্যার দেশগুলোর চেয়েও এগিয়ে গেছে তারা। কুরাসাও ও আইসল্যান্ড তাদের একমাত্র বিশ্বকাপ অংশগ্রহণে যথাক্রমে ২০২৬ ও ২০১৮ আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। এছাড়া ২০০২ সালে সেনেগালের পর অভিষেক বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচে অপরাজিত থাকা প্রথম দলও হয়েছে কেপ ভার্দে।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়