আর্জেন্টিনা ম্যাচ নিয়ে কেপ ভার্দে মিডফিল্ডার, ‘ফুটবলে সবকিছুই সম্ভব’

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৬, ১৩:৩১আপডেট : ২৭ জুন ২০২৬, ১৩:৩১

মাত্র পাঁচ লাখ জনসংখ্যার ছোট্ট দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে বিশ্বকাপে যেন রূপকথার গল্প লিখেই চলেছে। নিজেদের শেষ গ্রুপ ম্যাচে সৌদি আরবের সঙ্গে ড্র আর স্পেনের বিপক্ষে উরুগুয়ের হারে নকআউট নিশ্চিত করেছে তারা। তাও আবার অভিষেক আসরে! তা ঐতিহাসিক মুহূর্ত কাছে পেয়ে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আনন্দে ফেটে পড়েন তারা। 

শুক্রবার হিউস্টনের গ্যালারিতেও ছিল আবেগঘন পরিবেশ। কেপ ভার্দের সমর্থকেরা নেচেছেন, গেয়েছেন, আনন্দাশ্রু ঝরিয়েছেন। কারণ, তাদের দেশ প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ৩২-এ উঠে ৪ জুলাই মায়ামিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছে।

সেই ম্যাচের আগে লিওনেল মেসিদের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন ম্যাচসেরা হওয়া কেপ ভার্দের মিডফিল্ডার দেরয় দুয়ার্তে, ‘হ্যাঁ, সামনে আর্জেন্টিনা। কঠিন ম্যাচ হবে, কিন্তু বিশ্বাস রাখতে হবে। ফুটবলে সবকিছুই সম্ভব।’

কেপ ভার্দে তিনটি ম্যাচেই ড্র করে শেষ ৩২ নিশ্চিত করেছে। বিশেষ করে উদ্বোধনী ম্যাচে শক্তিশালী স্পেনের বিপক্ষে তাদের গোছানো ও দৃঢ় রক্ষণ বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

এবার সৌদি আরবকে রুখে দেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে দুয়ার্তে বলেছেন, ‘সত্যি বলতে, সবকিছু অবিশ্বাস্য লাগছে। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। ছোটবেলা থেকেই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেছি। আর আজ ম্যাচসেরা হয়ে ইতিহাস গড়বো, এটা কখনো কল্পনাও করিনি।’

প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি আরও বলেছেন, ‘আগে উদযাপন করি। আমরা ভীষণ খুশি। আশা করি, সব কেপ ভার্দেবাসীও আনন্দিত। আগামীকাল থেকে আমরা পরের ম্যাচের প্রস্তুতি নেবো।’

/এফআইআর/
সম্পর্কিত
রবিবার সকালে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ, দেখবেন কোথায়?
গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেই বিপদ পর্তুগালের!
জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে ব্রাজিল 
সর্বশেষ খবর
চমেক হাসপাতালে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিলো কেএসআরএম
চমেক হাসপাতালে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিলো কেএসআরএম
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
সরকার বদলায়, আইন বদলায়: থামে না হেফাজতে নির্যাতন ও মৃত্যু
সরকার বদলায়, আইন বদলায়: থামে না হেফাজতে নির্যাতন ও মৃত্যু
বরকত উল্লাহ বুলুর বড় ভাইয়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক 
বরকত উল্লাহ বুলুর বড় ভাইয়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক 
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
ভরিতে ৫৪৮২ টাকা বাড়লো স্বর্ণের দাম
ভরিতে ৫৪৮২ টাকা বাড়লো স্বর্ণের দাম