৯০’র আর্জেন্টিনার আলোচিত গয়কোচিয়ার সঙ্গে কিছুক্ষণ...

তানজীম আহমেদ, ডালাস (যুক্তরাষ্ট্র) থেকে
২৮ জুন ২০২৬, ১২:৫২আপডেট : ২৮ জুন ২০২৬, ১২:৫৬

বিশ্বকাপ ফুটবলের প্রতিটি আসরেই সাবেক তারকা ফুটবলারদের দেখা মেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হয়ে ধারাভাষ্য দিতে কিংবা বিশ্লেষণধর্মী লেখা লিখতে। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপেও তার ব্যতিক্রম নয়। যুক্তরাষ্ট্রের ডালাসে আজ রবিবার প্রেসবক্সের লিফটে ওঠার আগে হঠাৎই দেখা হয়ে গেলো ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার আলোচিত গোলরক্ষক সের্হিও গয়কোচিয়ার সঙ্গে। পরিচয় দিয়ে কথা বলতে যেতেই ম্যারাডোনা ও মেসিকে নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন তিনি।

সের্হিও গয়কোচিয়া। গয়কোচিয়া আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক। ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে পেনাল্টি ঠেকিয়ে দলকে ফাইনালে তোলার নায়ক হিসেবে বিশ্বজুড়ে কিংবদন্তির মর্যাদা পেয়েছেন তিনি। যদিও সেই বিশ্বকাপে মূল গোলরক্ষক নেরি পাম্পিদো চোটে পড়ার পরই সুযোগ আসে তার সামনে। সেই সুযোগ কাজে লাগিয়ে পেনাল্টি শুটআউটে যুগোস্লাভিয়া ও স্বাগতিক ইতালির বিপক্ষে অবিস্মরণীয় পারফরম্যান্স উপহার দেন। তার হাত ধরেই আর্জেন্টিনা পৌঁছে যায় বিশ্বকাপের ফাইনালে।

৬২ বছর বয়সী গয়কোচিয়াকে জানানো হয়, বাংলাদেশেও আর্জেন্টিনার অসংখ্য ভক্ত-সমর্থক রয়েছেন। শুনে হাসিমুখে তিনি বলেন, ‘আমি জানি বাংলাদেশে আমাদের অনেক ভক্ত আছে। এটা আনন্দের। আমাদের জন্য ভালো।’

১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এরপর ২০২২ সালে সেই ট্রফি ওঠে লিওনেল মেসির হাতে। বাংলাদেশের মানুষ এই দুই বিশ্বজয়ী অধিনায়কেরই অসম্ভব ভক্ত। এ প্রসঙ্গে গয়কোচিয়া বলেন, ‘বাংলাদেশিরা সবাই ম্যারাডোনা-মেসি ভক্ত। আমারও একই অবস্থা। আসলে ম্যারাডোনা আমার খুব কাছের বন্ধু ছিলেন। আমার কাছে ম্যারাডোনা ফুটবল ঈশ্বর, আর মেসি হলো জাস্ট ইনক্রিডেবল ফুটবলার।’

উত্তর আমেরিকা বিশ্বকাপে কোন দল শিরোপা জিততে পারে, আর্জেন্টিনা কি ট্রফি ধরে রাখতে পারবে—এমন প্রশ্নের জবাব দিতে দিতে লিফটে উঠে পড়েন গয়কোচিয়া। বিদায়বেলায় সংক্ষিপ্ত উত্তর দেন, ‘এই মুহূর্তে আমার পক্ষে বলা কঠিন কে ট্রফি জিতবে। তবে মেসির দল রয়েছে। তাদের সম্ভাবনা রয়েছে।’

/এফআইআর/
সম্পর্কিত
মেসির প্রশংসায় পঞ্চমুখ স্ক্যালোনি কেপ ভার্দেকে নিয়েও সতর্ক 
‘বাংলাদেশে গিয়েছিলাম, সত্যিই দেশটিকে ভালোবাসি’
চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের শেষ ৩২ দল, ম্যাচ কখন দেখে নিন
সর্বশেষ খবর
‘আড়িয়াল বিলে অবৈধ আবাসন ঠেকাতে অভিযান, চলবে আইনগত ব্যবস্থা’
‘আড়িয়াল বিলে অবৈধ আবাসন ঠেকাতে অভিযান, চলবে আইনগত ব্যবস্থা’
গ্ল্যামার ভুলে আধ্যাত্মিকতায় মগ্ন ভাবনা, ওমরাহে গিয়ে দিলেন চমক
গ্ল্যামার ভুলে আধ্যাত্মিকতায় মগ্ন ভাবনা, ওমরাহে গিয়ে দিলেন চমক
আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল নিয়ে সংঘর্ষ, আহত ১৫
আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে মৃত্যু বেড়ে ৫৯
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে মৃত্যু বেড়ে ৫৯
সর্বাধিক পঠিত
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক