‘বাংলাদেশে গিয়েছিলাম, সত্যিই দেশটিকে ভালোবাসি’

তানজীম আহমেদ, ডালাস (যুক্তরাষ্ট্র) থেকে
২৮ জুন ২০২৬, ১৩:০৮আপডেট : ২৮ জুন ২০২৬, ১৭:০২

গ্রুপ পর্বের চূড়ান্ত ম্যাচ শেষে মিক্সড জোনে লিওনেল মেসিসহ আর্জেন্টিনা ফুটবলারদের জন্য অপেক্ষা তখনও। কিছুক্ষণ পর প্রথমে এলেন জর্ডানের বিপক্ষে ম্যাচের প্রথম গোলদাতা জিওভানি লো সেলসো। হাসিমুখে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে চলে গেলেন। এরপর এলেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ। তিনিও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে কার্পণ্য করেননি। তবে তখনও শেষ হয়নি অপেক্ষা। উদ্দেশ্য মেসিসহ আরও কয়েকজন ফুটবলারের সঙ্গে যদি কথা বলা যায়...।

শেষ পর্যন্ত দেখা মেলে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝে বাংলাদেশ প্রসঙ্গ উঠতেই আগ্রহ নিয়ে কথা বললেন আর্জেন্টিনার এই তারকা গোলরক্ষক।

বাংলাদেশে এসে আর্জেন্টিনা ফুটবল দল এবং তাকে ঘিরে উন্মাদনা নিজের চোখেই দেখে গেছেন মার্টিনেজ। প্রায় তিন বছর আগে সংক্ষিপ্ত সফরে এসে ভক্ত-সমর্থকদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা ও সমর্থন দেখতে পান নিয়মিত। 

তাই বাংলাদেশের মানুষের প্রতি আলাদা টান তৈরি হয়েছে তার। বিশ্বকাপের খেলার মাঝেও বাংলাদেশের ভক্ত-সমর্থকদের জন্য ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে ভুল করেননি তিনি।

জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে মিক্সড জোনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর পর উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গেও আলাদা করে কথা বলেন মার্টিনেজ। সেখানেই বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে আর্জেন্টিনার এই গোলরক্ষক বলেছেন, ‘বাংলাদেশে গিয়েছিলাম। সত্যিই দেশটিকে ভালোবাসি।’

এরপর তিনি বলেন, ‘আমি জানি তারা আমাদের জন্য কতটা পাগল। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকেই এটা বলতে পারি। তাদের সমর্থন আমি ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে দেখে, সেটা আমার খুব ভালো লাগে। বাংলাদেশের জন্য আমার অনেক ভালোবাসা।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
কওমি ছাত্রদের আপত্তি: কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই হলো কলেজের কনসার্ট
কওমি ছাত্রদের আপত্তি: কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই হলো কলেজের কনসার্ট
মাদ্রাসায় যৌন নির্যাতন-বলাৎকার বন্ধে পদক্ষেপ নিতে আইনি নোটিশ
মাদ্রাসায় যৌন নির্যাতন-বলাৎকার বন্ধে পদক্ষেপ নিতে আইনি নোটিশ
অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 
অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 
পাচার হওয়া অর্থের জব্দ হিসাব থেকে কর আদায়ে উচ্চপর্যায়ের কমিটি
পাচার হওয়া অর্থের জব্দ হিসাব থেকে কর আদায়ে উচ্চপর্যায়ের কমিটি
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর