আজ শুরু নকআউট, নতুন ইতিহাসের অপেক্ষায় কানাডা-দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৬, ১৯:০০আপডেট : ২৮ জুন ২০২৬, ২২:৫৩

আজ থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের শেষ ৩২ তথা নকআউট পর্ব। রবিবার রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হবে সহ-আয়োজক কানাডা ও দক্ষিণ আফ্রিকা। যাদের কেউই এর আগে বিশ্বকাপের নকআউট পর্বে খেলেনি। ফলে যে দল জিতবে, নতুন ইতিহাস লিখবে।

৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপে সবচেয়ে বেশি লাভ হয়েছে আফ্রিকার। মহাদেশটির ৯টি দল শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। তাদেরই অন্যতম প্রতিনিধি দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। পরে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা এবং প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করে।

অন্যদিকে কানাডাও শেষ ৩২-এ উঠেছে। তবে গ্রুপের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে গ্রুপসেরা হওয়ার সুযোগ হারায় তারা। ফলে নিজেদের মাটির বদলে তাদের যুক্তরাষ্ট্রে খেলতে হচ্ছে।

কানাডার মার্কিন কোচ জেসি মার্শ আশা করছেন, চোট কাটিয়ে ফেরা তারকা আলফোনসো ডেভিস দলের জন্য বড় পার্থক্য গড়ে দেবেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পুরো গ্রুপ পর্বে খেলতে পারেননি বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডার।

শনিবার মার্শ বলেছেন, ‘আলফোনসো এখন পুরোপুরি সুস্থ এবং খেলতে প্রস্তুত। এটি দলের জন্য বড় একটি মুহূর্ত এবং বিশাল প্রেরণা। সে আমাদের এক্স-ফ্যাক্টর। মাঠে তার উপস্থিতি, তাকে ঘিরে সতীর্থদের বিশ্বাস এবং নিজের প্রতি তার আত্মবিশ্বাস, সব মিলিয়ে আমাদের দলের সম্ভাবনাই বদলে যায়। এই টুর্নামেন্টে আমরা কী করতে পারি, সেটাও তার উপস্থিতি বদলে দিতে পারে।’

দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ বেলজিয়ান কোচ হুগো ব্রুস অবশ্য শেষ ৩২-এ ওঠাকেই বড় সাফল্য হিসেবে দেখছেন। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি, ‘এখনই বলতে পারি, আমাদের জন্য এই বিশ্বকাপ সফল। কিন্তু তার মানে এই নয় যে আমরা শুধু মাঠে নেমে হেরে দেশে ফিরে যেতে চাই। একবার যখন এখানে এসেছি, তখন আরও এগিয়ে যেতে চাই। আমরা আগামীকালের ম্যাচ জিততে চাই। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যেভাবে খেলেছি, সেই মানসিকতা ও পারফরম্যান্স দেখাতে পারলে আমাদের জয়ের সুযোগ থাকবে। যদিও কানাডা খুবই কঠিন প্রতিপক্ষ।’

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
ঘটনার পর ২৪ ঘণ্টা ইতালি পুলিশ আমাকে নিরাপত্তা দিয়েছে: বাঁধন
ঘটনার পর ২৪ ঘণ্টা ইতালি পুলিশ আমাকে নিরাপত্তা দিয়েছে: বাঁধন
রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর, ভিয়েনায় বাংলাদেশ-রোসাটম বৈঠক
রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর, ভিয়েনায় বাংলাদেশ-রোসাটম বৈঠক
এককেন্দ্রিক বিশ্বব্যবস্থাকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে ব্রিকস?
এককেন্দ্রিক বিশ্বব্যবস্থাকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে ব্রিকস?
ডাকসুর সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা
ডাকসুর সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর