জার্মানির পর বিশ্বকাপ থেকে বাদ পড়লো নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৬, ০৯:৫৮আপডেট : ৩০ জুন ২০২৬, ১০:০৪

ঠিক আগের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে পেনাল্টি শুটআউটে হেরে বাদ পড়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। আর পরের ম্যাচে একই নিয়তি বরণ করতে হলো নেদারল্যান্ডসকে। মরক্কোর সঙ্গে পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে হেরে বাদ পড়েছে ডাচরা।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় মনতেরের এস্তাদিও বিবিভিএ স্টেডিয়ামে নামে দুই দল। শুরু থেকে খেলায় উত্তেজনা ছড়ালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনও দল।

দ্বিতীয়ার্ধ ছিল ম্যাড়ম্যাড়ে। তবে মিলেছে গোলের দেখা। ম্যাচের ৭২ মিনিটে সামারভিলের বাড়ানো বলে অসাধারণ এক গোল করেন ডাচ স্ট্রাইকার কোডি গ্যাপকো। এরপর আক্রমণের দেখা নেই দুই দলের। মনে হচ্ছিল ডাচরা পরের রাউন্ডে যাচ্ছে। কিন্তু ম্যাচের ৯১ মিনিটে ইসসা ডিওপের অসাধারণ এক হেডে সমতায় ফেরে মরক্কো। আর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে গোলের দেখা মেলেনি। এরপর খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। এতে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়ে নেদারল্যান্ডস।

এর আগের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

/এফআর/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র থেকে কেন ১০ বিলিয়ন ডলারের স্বর্ণ সরিয়ে নিলো নেদারল্যান্ডস
সিন্ধু পানিচুক্তি বহাল রাখতে ভারতকে নির্দেশ দিলো সালিসি আদালত
ডাচ সাম্রাজ্যের পতন ঘটিয়ে নারী হকি বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
সর্বশেষ খবর
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক
কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক
পুলিশে নিয়োগ, আবেদন চলছে 
পুলিশে নিয়োগ, আবেদন চলছে 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ