খারাপ আবহাওয়ায় মেক্সিকো–ইকুয়েডর ম্যাচ শুরু হতে দেরি

বাংলা ট্রিবিউন ডেস্ক 
০১ জুলাই ২০২৬, ০৭:২৮আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৭:৪৯

খারাপ আবহাওয়ার কারণে মেক্সিকো–ইকুয়েডরের ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২–এর ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে ম্যাচ শুরুর সময় অন্তত ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে তার চার ঘণ্টারও বেশি সময় আগে থেকেই দর্শকরা মেক্সিকোর জাতীয় স্টেডিয়াম এস্তাদিও আজতেকায় (আজতেকা) আসতে শুরু করেন। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে স্টেডিয়ামজুড়ে আবহাওয়া সতর্কতা জারি করা হয়।

পরিস্থিতি এমন ছিল যে, ম্যাচ শুরুর আগে খেলোয়াড়রাও মাঠে নেমে ওয়ার্ম-আপ করতে পারেননি। বজ্রপাতের ঝুঁকি থাকায় তাদের ড্রেসিংরুমেই অপেক্ষা করতে হয়।

নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ম্যাচটি অন্তত ৩০ মিনিট বিলম্বিত করার সিদ্ধান্ত নেয় আয়োজকেরা। আবহাওয়ার উন্নতি হলে এবং বজ্রপাতের ঝুঁকি কেটে গেলে নতুন সূচি অনুযায়ী খেলা শুরু হবে বলে জানানো হয়েছে।

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে শেষ ষোলোতে।

/ইউএস/
সম্পর্কিত
ঝড়-বৃষ্টির বাধা পেরিয়ে শুরু মেক্সিকো-ইকুয়েডরের লড়াই
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স
এই নরওয়ের বিপক্ষে আগের চার দেখায় জয় পায়নি ব্রাজিল!
সর্বশেষ খবর
সুকুক কী? কেন বাড়ছে আগ্রহ, বাংলাদেশের অর্থনীতিতে কতটা গুরুত্বপূর্ণ 
সুকুক কী? কেন বাড়ছে আগ্রহ, বাংলাদেশের অর্থনীতিতে কতটা গুরুত্বপূর্ণ 
মশার কামড়ে চুলকালে কেন আরাম লাগে
মশার কামড়ে চুলকালে কেন আরাম লাগে
করলার ঝোলে পাঁচমিশালি মাছ
করলার ঝোলে পাঁচমিশালি মাছ
ঝড়-বৃষ্টির বাধা পেরিয়ে শুরু মেক্সিকো-ইকুয়েডরের লড়াই
ঝড়-বৃষ্টির বাধা পেরিয়ে শুরু মেক্সিকো-ইকুয়েডরের লড়াই
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা