করলার ঝোলে পাঁচমিশালি মাছ

জীবনযাপন ডেস্ক
০১ জুলাই ২০২৬, ০৮:১৫আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৮:১৫

করলার হালকা তেতো স্বাদ আর পাঁচমিশালি মাছের দারুণ সংমিশ্রণে তৈরি এই ঝোল গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ। সরিষার ঝাঁজ ও কুমড়ার বড়ি যোগ হওয়ায় সাধারণ একটি রান্নাও হয়ে ওঠে আরও সুস্বাদু। অল্প সময়েই সহজ উপায়ে তৈরি করা যায় এই ঐতিহ্যবাহী পদ।

উপকরণ: মাছ ২৫০ গ্রাম, করলা দুইটা, পেঁয়াজ কুচি চার টেবিল চামচ, কুমড়ার বড়ি ১০-১৫ পিস, কাঁচামরিচ সাত-আটটা। হলুদ গুঁড়া আধা চা-চামচ, আদা বাটা এক চা-চামচ, রসুন বাটা এক চা-চামচ, সরিষা বাটা এক টেবিল-চামচ, সরিষার তেল সিকি কাপ।

প্রণালি: করলা লম্বা আঙুলের মতো করে কেটে নিন। একটি প্যানে ২ টেবিল চামচ সরিষার তেলে কুমড়ার বড়িগুলো হালকা ভেজে তুলে রাখুন। একই তেলে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া ও সরিষা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মসলার কাঁচা গন্ধ চলে গেলে ২ কাপ পানি দিন।

পানি ফুটে উঠলে মাছ, করলা, ভাজা বড়ি ও কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন। মাঝারি থেকে উচ্চ আঁচে অল্প সময় রান্না করুন। বেশি সময় জ্বাল দিলে করলার তেতো স্বাদ বেড়ে যেতে পারে, তাই প্রয়োজনমতো ঝোল রেখে চুলা থেকে নামিয়ে নিন।

চাইলে সরিষা বাটা ছাড়াও একইভাবে এই ঝোল রান্না করা যায়।

/এমএএল/
সম্পর্কিত
মাছের গায়ে রাসায়নিকের ভয়? রান্নার আগে কীভাবে পরিষ্কার করবেন
লোডশেডিংয়ে নয়, সেই খামারের মাছের মৃত্যু অব্যবস্থাপনায়: জেলা প্রশাসন
ইসরায়েলে ছড়িয়ে পড়তে পারে ক্ষতিকর ৩ প্রজাতির মাছ: গবেষণা
সর্বশেষ খবর
চিকিৎসাব্যবস্থায় যে প্রশ্নগুলো জোরালো হয়ে উঠছে 
চিকিৎসাব্যবস্থায় যে প্রশ্নগুলো জোরালো হয়ে উঠছে 
প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়
প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়
সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
পোষ্য নেই, রয়ে গিয়েছে ভালোবাসা: ২৮ আগস্ট কেন বিশেষ
পোষ্য নেই, রয়ে গিয়েছে ভালোবাসা: ২৮ আগস্ট কেন বিশেষ
সর্বাধিক পঠিত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?