বিশ্বকাপ থেকে বিদায়ের পর ইকুয়েডর কোচের পদত্যাগ 

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০২৬, ১৯:২৬আপডেট : ০১ জুলাই ২০২৬, ১৯:২৬

বিশ্বকাপের শেষ ৩২-এ মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর ইকুয়েডরের প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সেবাস্তিয়ান বেকাসেসে। বিদায়ী বার্তায় বলেছেন, দলের সঙ্গে কাজ চালিয়ে যেতে চাইলেও প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  

জার্মানির বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের জয় দিয়ে নকআউটে ওঠা ইকুয়েডর শেষ পর্যন্ত মেক্সিকোর বাধা পেরোতে পারেনি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিকরা, আর তাদের দৃঢ় রক্ষণ ভাঙতেও ব্যর্থ হয় ইকুয়েডর। 

আজতেকা স্টেডিয়ামে ম্যাচ শেষে বেকাসেসে বলেন, “বিশ্বকাপ পর্যন্তই ছিল আমাদের চুক্তি। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ইকুয়েডরের ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার দেওয়ার—তা রাখতে পারিনি। তাই আজ বিদায় বলার সময় এসেছে।”  

তিনি আরও বলেন, “আমি অবশ্যই দায়িত্বে থাকতে চেয়েছিলাম। খেলোয়াড় ও ফেডারেশনের কাছ থেকে যে সমর্থন পেয়েছি, তাতে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু ফুটবল এভাবেই চলে। সিদ্ধান্তটা স্পষ্ট ছিল। কষ্ট লাগছে, তবু সেটি মেনে নিচ্ছি।”  

/এফআইআর/এসটি/ 
সম্পর্কিত
স্ক্যালোনি কেন দেরিতে আর্জেন্টিনায় আসছেন
বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে হারের কষ্ট নিয়ে মুখ খুললেন হ্যারি কেইন
এমবাপ্পে-ওলিসেদের ওপর জিদানের কঠোর নিষেধাজ্ঞা 
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার