নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলে দুঃসংবাদ 

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২৬, ০৮:০০আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৮:০০

বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচের আগে ধাক্কা খেলো ব্রাজিল। চোটের কারণে নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন না ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেতা। বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

ওই সূত্রের দাবি, ব্রাজিল ১৯ জুলাই ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে উঠতে না পারলে এবারের বিশ্বকাপে পাকেতার আর খেলার সম্ভাবনা নেই।

কাসেমিরো ও ব্রুনো গুইমারেসের সঙ্গে মাঝমাঠে নিয়মিত খেলছিলেন পাকেতা। সোমবার হিউস্টনে জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।

পাকেতা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। তার পরিবর্তে একই ধরনের বিকল্প হিসেবে দানিলো সান্তোসকে খেলাতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। তবে তিনি চাইলে কৌশলে পরিবর্তন আনতে পারেন। সে ক্ষেত্রে আরও আক্রমণাত্মক পরিকল্পনায় এন্দ্রিক বা গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে একাদশে দেখা যেতে পারে।

এদিকে, হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে উরুর চোটে পড়ে ছিটকে যাওয়া বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহা মূল দলের বাইরে থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন।

আগামী রবিবারের আগে শারীরিক অবস্থার উন্নতি হলে প্রয়োজনে তাকে নরওয়ের বিপক্ষে বদলি খেলোয়াড়দের তালিকায় রাখা হতে পারে বলে জানিয়েছে সিবিএফের ওই সূত্র।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে