বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফিফাকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৬, ০০:৫৪আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০০:৫৪

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে দেওয়া লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারবেন এই স্ট্রাইকার।

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে ২-০ গোলে জয়ের পথে সরাসরি লাল কার্ড দেখেন বালোগুন। ম্যাচে ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের পায়ের ওপর পা দেওয়ার ঘটনায় তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি। ফলে সোমবারের শেষ ষোলোর ম্যাচে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে রবিবার ফিফা জানায়, বালোগুনের ম্যাচ নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

এ সিদ্ধান্তের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘সঠিক সিদ্ধান্ত এবং বড় একটি অবিচারের অবসান ঘটানোর জন্য ফিফাকে ধন্যবাদ!’

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের এগিয়ে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বালোগুন। তাই বেলজিয়ামের বিপক্ষে তার অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারতো।

এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘ফিফার শৃঙ্খলাবিধির ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ম্যাচে নিষেধাজ্ঞার কার্যকারিতা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।’

উল্লেখ্য, বালোগুন লাল কার্ড দেখার পরই সেটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

/এফআইআর/
সম্পর্কিত
ব্রাজিল-নরওয়ে ম্যাচ শুরু 
‘আমরা এই বিশ্বকাপ নিয়ে দারুণ খুশি’
দুই তারকা ছাড়াই নরওয়ের বিপক্ষে শুরু করছে ব্রাজিল
সর্বশেষ খবর
ব্রাজিল-নরওয়ে ম্যাচ শুরু 
ব্রাজিল-নরওয়ে ম্যাচ শুরু 
‘আমরা এই বিশ্বকাপ নিয়ে দারুণ খুশি’
‘আমরা এই বিশ্বকাপ নিয়ে দারুণ খুশি’
নারীর ফেসবুক লাইভের পর সেই ইউএনও প্রত্যাহার
নারীর ফেসবুক লাইভের পর সেই ইউএনও প্রত্যাহার
বরেন্দ্র গবেষণা জাদুঘর ঘুরে দেখলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
বরেন্দ্র গবেষণা জাদুঘর ঘুরে দেখলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর