ব্রাজিলকে নিয়ে শেষ পর্যন্ত রেকদালের ভবিষ্যদ্বাণী-ই সত্যি হলো! 

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৬, ০৯:০০আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৯:০০

নামটা কিয়েতিল রেকদাল। ১৯৯৮ বিশ্বকাপে তার নেওয়া শেষ মুহূর্তের পেনাল্টি গোলেই ব্রাজিলকে হারিয়ে নিজেদের ক্রীড়া ইতিহাসের অন্যতম স্মরণীয় জয়ের নজির গড়েছিল নরওয়ে। সেবার তারা ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল। ২৮ বছর পর কাকতালীয়ভাবে সেই একই ব্যবধানে ব্রাজিলকে হারিয়েছে তারা। সেবার গ্রুপ পর্বে জিতলেও এবারের অর্জনটা আরও বড়- শেষ ষোলোতে। 

অথচ আশ্চর্যের হলেও সত্যি যে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রেকদাল বলেছিলেন এবারও ব্রাজিল হারবে ২-১ গোলে! ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন, ‘নরওয়ে ২-১ গোলে জিতবে। ফুটবলে ইতিহাস বারবার ফিরে আসে। আসলে এমনটা বেশ প্রায়ই ঘটে।’

কাগজে-কলমে লড়াইটা ছিল অসম। একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে ফেরা নরওয়ে। অথচ পরিসংখ্যান ভিন্ন কথাই বলেছে। দুই দলের আগের চার দেখায় একবারও ব্রাজিল জিততে পারেনি। রবিবার হারিয়ে সেই অজেয় ধারা তারা অক্ষুণ্ন রাখলো।  

রেকদাল অবশ্য বলেছিলেন, ইউরোপের শীর্ষ পর্যায়ে নিয়মিত খেলা বর্তমান প্রজন্মটি ২৮ বছর আগে ফ্রান্স বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠা নরওয়ে দলের চেয়েও শক্তিশালী।

/এফআইআর/
সম্পর্কিত
ভিনিসিয়ুস কেন পেনাল্টি নেননি?
১০ জনের ইংল্যান্ডের রুদ্ধশ্বাস জয়, আয়োজক মেক্সিকোর বিদায়
আনচেলোত্তির মহাভুল, যে ৬ কারণে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়
সর্বশেষ খবর
ভারতে জেন-জিদের নতুন ট্রেন্ড ‘ভজন ক্লাবিং’
ভারতে জেন-জিদের নতুন ট্রেন্ড ‘ভজন ক্লাবিং’
ভিনিসিয়ুস কেন পেনাল্টি নেননি?
ভিনিসিয়ুস কেন পেনাল্টি নেননি?
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু
কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল