ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৬, ০৬:১১আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৬:১১

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর স্বাভাবিকভাবে হতাশ অধিনায়ক মার্কিনিওস। শেষ ষোলর ম্যাচে নরওয়ের বিপক্ষে একের পর এক সুযোগ নষ্ট করার আক্ষেপের পাশাপাশি ব্রাজিলের সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। একই সঙ্গে নতুন প্রজন্মের খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।

নিউ জার্সিতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে ২–১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে পেনাল্টিসহ বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি ব্রাজিল। আর সেটিকেই পরাজয়ের মূল কারণ হিসেবে দেখছেন মার্কিনিওস।

ম্যাচ শেষে ব্রাজিল অধিনায়ক বলেন, ‘ব্যাখ্যা করা কঠিন। এমন সময়ে কথা বলাটাও কঠিন। আমাদের অভিজ্ঞতা থেকে জানি, এ ধরনের ম্যাচ খুব কঠিন হয়। প্রতিটি বলই গুরুত্বপূর্ণ। নরওয়ে তাদের পাওয়া সুযোগগুলো কাজে লাগিয়েছে। আমরা পেনাল্টিসহ যেসব সুযোগ পেয়েছি, তার অনেকগুলোই নষ্ট করেছি। জিততে না পেরে আমরা সমর্থকদের কাছে ক্ষমা চাইছি।  আসলে বিশ্বকাপে যে দল কম ভুল করে, তারাই পরের ধাপে যায়।’

দলের অধিনায়ক হিসেবে নিজের দায়িত্বের কথাও মনে করিয়ে দেন তিনি, ‘অধিনায়ক হিসেবে, আর বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়দের একজন হিসেবে দায়িত্ব আমাদেরই নিতে হবে, যাতে আগামী প্রজন্ম নিশ্চিন্তে কাজ করতে পারে।’

/টিএ/এফআর/
সম্পর্কিত
এক ঘণ্টা দেরিতে শুরু হলো ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ
হাল্যান্ড বললেন ব্রাজিলের জালে সেই গোলটি ছিল ‘ঈশ্বরের উপহার’!
ব্রাজিলেই থাকছেন আনচেলত্তি, নতুন শুরু ও ম্যাচ নিয়ে যা বললেন
সর্বশেষ খবর

নেইমার কাঁদলেন, ব্রাজিলকেও বিদায় বলে দিলেন?
নেইমার কাঁদলেন, ব্রাজিলকেও বিদায় বলে দিলেন?
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে