বিশ্বকাপে আর্জেন্টিনার কোয়ার্টার-ফাইনাল ম্যাচে পর্তুগিজ রেফারি

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৬, ১৫:২৮আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৫:২৮

মিসরের বিপক্ষে নাটকীয় জয়ের পর এবার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ আটের এই লড়াইয়ের আগে ম্যাচের রেফারিং নিয়েও শুরু হয়েছে আলোচনা।

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কাল সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের।

শেষ ষোলোর ম্যাচে মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। তবে ম্যাচটি ছিল বিতর্কে মোড়া। দ্বিতীয়ার্ধে মিসরের একটি গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা হয়।

ম্যাচ শেষে মিসরের প্রধান কোচ হোসাম হাসান রেফারিংয়ের কঠোর সমালোচনা করে বলেন, তার দল ‘অন্যায়ের শিকার’ হয়েছে। যদিও সেসব অভিযোগের কোনও প্রমাণ মেলেনি। 

এবার আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন পর্তুগালের রেফারি জোয়াও পিনেইরো। তাকে সহায়তা করবেন তারই স্বদেশি সহকারী রেফারি ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া।

পিনেইরোর এটি প্রথম বিশ্বকাপ। এর আগে টুর্নামেন্টে সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচ এবং শেষ বত্রিশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডার জয় পাওয়া ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ চূড়ান্ত, মেসি কি বিদায়ী ম্যাচ খেলবেন?
দর্শনীয় গোল করলেন মেসি
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
সর্বশেষ খবর
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের