যেভাবে ‘বেবিগার্ল’ হয়ে উঠছেন হাল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৬, ১৫:৫১আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৫:৫১

৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার আর্লিং হাল্যান্ড ফুটবলের এক দুর্দান্ত ও ভীতিকর শক্তির নাম, যার শারীরিক গঠন এবং প্রতিভা—দুইয়ের সামনেই অন্যান্য ফুটবলারদের বেশ ছোট দেখায়। চলতি বিশ্বকাপের শনিবারের ম্যাচ পর্যন্ত ৪ ম্যাচে ৭ গোল করা নরওয়ের এই তারকা ফুটবলারকে অনেকেই মাঠের এক ‘মেশিন’ হিসেবে বর্ণনা করেন। কিন্তু তার কিছু অনুগত নতুন ভক্তদের জিজ্ঞেস করলে তারা বলবে— তিনি আসলে একজন ‘বেবিগার্ল’ ও ‘রাজকুমারী’।

ইতিমধ্যেই তাকে অনুসরণ করা শুরু করেছে জীবনে ফুটবল না দেখা মানুষ। মজছেন তার প্রেমে। কেউ সৌন্দর্যে কেউ পায়ের জাদুতে।

তাদেরই একজন নিউইয়র্কের বেসবল কনটেন্ট ক্রিয়েটর সারাহ উইলসন। তিনি ফুটবল ফলো করা শুরু করেছেন একেবারেই নতুন। তবে গত এক মাসেই তিনি ফুটবলের এত বড় ভক্ত হয়ে উঠেছেন যে, তার নতুন প্রিয় খেলোয়াড়ের জার্সি কেনার জন্য রীতিমতো লম্বা এক অভিযানে নেমে পড়েছেন।

৩১ বছর বয়সী উইলসন এখন ভাইরাল হওয়া এক ভিডিওতে বলেন, আমি আর্লিং হাল্যান্ডকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। একই সঙ্গে এমন সুন্দর নরওয়েজিয়ান রাজকুমারী হওয়া এবং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার হওয়াটা কীভাবে সম্ভব, তা আমি ভাবতেই পারি না।

হাল্যান্ড এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের এক তুমুল জনপ্রিয় ট্রেন্ড। তার নিজের করা পোস্ট এবং তাকে নিয়ে তৈরি হওয়া মিম ফুটবল দুনিয়ার বাইরের সাধারণ মানুষদেরও তার অন্ধ ভক্তে পরিণত করছে।

মাঠের সেই বিধ্বংসী শারীরিক রূপের সাথে ইন্টারনেটে তার বোকাটে ও মজার ব্যক্তিত্বের এই বৈপরীত্যই মূলত এই উন্মাদনার জন্ম দিয়েছে। ভক্তরা মেতে আছেন তার বাতাসে ওড়া সোনালী চুল, কাপড়ের সঙ্গে মিলিয়ে পরা হেয়ার ব্যান্ড, আর স্ন্যাপচ্যাটের ফিল্টার ব্যবহার করে দেওয়া সেলফি নিয়ে— যেখানে তিনি রসিকতা করে অ্যানিমেশন চরিত্র ‘শ্রেক’-কে নিজের ‘যমজ ভাই’ বলে দাবি করেছিলেন। মাঠে তার শক্তি ও দক্ষতার সঙ্গে মাঠের বাইরে তার এই কোমল ও প্রাণবন্ত রূপের বৈপরীত্যই ইন্টারনেট দুনিয়ায় তাকে ‘বেবিগার্ল’ উপাধিতে ভূষিত করেছে। 
সাধারণত ভক্তরা সেসব পুরুষ তারকা বা চরিত্রের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করেন, যারা স্বভাবগতভাবে কিছুটা সংবেদনশীল, যত্নশীল বা কোমল মনের হন।

প্রিমিয়ার লিগের শীর্ষ গোলদাতা হিসেবে আর্লিং হালান্ড ইতিমধ্যেই যে তুমুল জনপ্রিয়তার অধিকারী ছিলেন, বর্তমান ক্রেজ তাকে তার চেয়েও বহুগুণ বেশি খ্যাতির চূড়ায় নিয়ে যাচ্ছে। উইলসন মনে করেন, এই জনপ্রিয়তার মূল কারণ হলো তার অনন্য ফুটবল প্রতিভা এবং খামখেয়ালী বা অদ্ভুত ব্যক্তিত্বের মেলবন্ধন।

উইলসন বলেন, তার অবিশ্বাস্য রকমের প্রতিভা— এটাই সবকিছুর প্রথম ভিত্তি। আর এরপর যখন আপনি জানবেন যে তার বয়স মাত্র ২৫ বছর এবং সে সম্ভবত এই বিশ্বকাপের সবচেয়ে নিখুঁত ‘জেন জি’ ক্রীড়াবিদ, তখনই বিষয়টি অন্য মাত্রা পায়। 
এই প্রসঙ্গে তিনি হাল্যান্ডের স্ন্যাপচ্যাট ব্যবহার এবং ইন্টারনেটে মজাদার ফিল্টার দিয়ে ছবি পোস্ট করার বিষয়গুলো উল্লেখ করেন। তিনি আরও যোগ করেন, অনেকেই ভাবছেন, ‘ওয়াও, আমি এই ছেলেটাকে পছন্দ করি, ও ভীষণ মজার। এখন থেকে ওই আমার নতুন প্রিয় খেলোয়াড়’—ঠিক যেভাবে আমি তার ভক্ত হয়েছি। 

মাঠে হাল্যান্ডের নানারকম অভিব্যক্তিপূর্ণ প্রতিক্রিয়া এবং তার ব্যতিক্রমী শারীরিক গঠন ইতিমধ্যেই শত শত মিমের জন্ম দিয়েছে। হালান্ড নিজেও ইন্টারনেটের এই ভাইরাল হওয়াকে বেশ উপভোগ করছেন। তিনি ইনস্টাগ্রামে মজার সব সেলফি পোস্ট করছেন, ইউটিউবে বড় ফরম্যাটের ভ্লগ আপলোড করছেন এবং তার পাবলিক স্ন্যাপচ্যাট স্টোরিতে ভক্তদের সঙ্গে যুক্ত হচ্ছেন— যেখানে প্রায়শই তাকে নিজেকে নিয়ে মজা করতে দেখা যায়।

/এফআর/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
ভারতের পর আবারও এশিয়া সফর করবে ব্রাজিল 
মেসির সম্মানে ম্যাচের ১০ম মিনিটে থামবে খেলা, বাজবে করতালি
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?