মেসিকে আটকাতে যে দুই পরিকল্পনা সুইজারল্যান্ডের 

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৬, ১৬:৩৫আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৬:৩৫

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত সুইজারল্যান্ড। তবে কোয়ার্টার-ফাইনালের আগে বড় ধাক্কা খেয়েছে দলটি। ইনজুরির কারণে খেলতে পারবেন না দলের সর্বোচ্চ গোলদাতা জোহান মানজাম্বি। তবু মেসিকে আটকানোর পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসী সুইস দল।

মেসির প্রভাব কমানোর পরিকল্পনা নিয়ে কোচ ইয়াকিন বলেছেন, প্রথমত, বলের দখল ধরে রাখাই হবে সবচেয়ে কার্যকর উপায়, ‘বল আমাদের দখলে থাকলে মেসিও খুব বেশি কিছু করতে পারবে না। আমরা নিজেদের খেলাই খেলতে চাই এবং তাকে বল নিয়ে খেলার সুযোগ দিতে চাই না,।’

তার পর আরও বিকল্পের কথা উল্লেখ করেন তিনি, ‘অনেক সমাধান আছে। আমরা সবচেয়ে ভালো উপায়টি খুঁজে বের করার চেষ্টা করছি। মাঠে আমরা একটি ইউনিট হিসেবে খেলবো। ভালো পাস খেলবো এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে হাই লাইনে চাপ তৈরি করবো।’

এবারের বিশ্বকাপে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করা মানজাম্বি শেষ ষোলোর ম্যাচেও কলম্বিয়ার বিপক্ষে খেলতে পারেননি। সুইস কোচ মুরাত ইয়াকিন জানান, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও তাকে মাঠে ফেরানো সম্ভব হয়নি, ‘তাকে ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে আগামীকালের ম্যাচে খেলতে পারবে না।’

অন্যদিকে, অধিনায়ক গ্রানিত জাকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের সব মনোযোগ আর্জেন্টিনাকে হারানোর দিকেই। লিওনেল মেসিকে ঘিরে অতিরিক্ত ভাবনার কোনো সুযোগ নেই।

সম্প্রতি জার্মানির সাবেক গোলরক্ষক ইয়েন্স লেহমান মন্তব্য করেছিলেন, সুইস ফুটবলাররা নাকি মেসিকে অতিরিক্ত সম্মান দেখাচ্ছেন এবং ম্যাচ শেষে তার জার্সি নেওয়াই যেন তাদের লক্ষ্য।

এ প্রসঙ্গে জাকা বলেছেন, ‘মানুষ আমাদের নিয়ে কী বলছে, সেটা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু মাঠে নিজেদের পারফরম্যান্স দিয়ে জবাব দিতে পারি। এর বাইরে আর কিছু গুরুত্বপূর্ণ নয়।’

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ চূড়ান্ত, মেসি কি বিদায়ী ম্যাচ খেলবেন?
দর্শনীয় গোল করলেন মেসি
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
সর্বশেষ খবর
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের