ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা কেন নীল জার্সি পরতে চায়

স্পোর্টস ডেস্ক 
১৩ জুলাই ২০২৬, ১৩:২৮আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৩:২৮

বিশ্বকাপে বুধবার আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচে কোন রঙের জার্সি পরে খেলবে আর্জেন্টিনা—সেই সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল মঙ্গলবার। এদিন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এবং ফিফার প্রতিনিধিদের সমন্বয় সভায় ম্যাচ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ের পাশাপাশি দুই দলের জার্সির রঙও চূড়ান্ত করা হবে। 

আর্জেন্টিনা কি ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি  নাকি নীল জার্সি পরে খেলবে? বিকল্প জার্সি পরতে হলে সেটা হবে নীল।

নিজেদের ঐতিহ্যবাহী হোম জার্সির পরিবর্তে নীল রঙের অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামতে আর্জেন্টিনা ফিফার কাছে অনুমতি চেয়ে বলে জানা গেছে। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তোন এদুল গতকাল সন্ধ্যায় এই তথ্য জানিয়ে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছে, ‘আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি পরে খেলার অনুমতি চেয়েছে।’ তবে এখনও অনুমতি মেলেনি। আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এদুল।

১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার বিখ্যাত গোলের ম্যাচে আর্জেন্টিনার গায়ে ছিল নীল জার্সি। এছাড়া ফিফার কিছু নিয়ম কানুনের কারণে জার্সি বদলে যায়। এসব কারণে হয়তো আর্জেন্টিনা নীল জার্সি পরে খেলতে চায়।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
কেপ ভার্দে তারকাকে নিলো ব্রাজিলের ক্লাব
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে উত্তেজনা, বাড়তি নিরাপত্তা
আর্জেন্টিনার অ্যালিস্টারের গোল উদযাপনের নাচ নিয়ে কেন এতো আলোচনা
সর্বশেষ খবর
প্রথমবারের মতো অভিনয়ে এলেন জামাল ভূঁইয়া
প্রথমবারের মতো অভিনয়ে এলেন জামাল ভূঁইয়া
কেপ ভার্দে তারকাকে নিলো ব্রাজিলের ক্লাব
কেপ ভার্দে তারকাকে নিলো ব্রাজিলের ক্লাব
৬০ হাজার কোটি টাকার প্রণোদনা: জাপানের ভুল, কোরিয়ার শিক্ষা, বাংলাদেশ কোন পথে? 
৬০ হাজার কোটি টাকার প্রণোদনা: জাপানের ভুল, কোরিয়ার শিক্ষা, বাংলাদেশ কোন পথে? 
উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ইউল্যাবে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন
উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ইউল্যাবে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য