দলে এক পরিবর্তন, যে ট্যাকটিকসে আজ খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ০০:০১আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০০:০১

সেমিনাফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে লাইনআপ ঘোষণা করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলে একটি পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি। এক পরিবর্তনের মধ্য দিয়ে যেন বার্তা দিয়ে দিলেন এই ম্যাচটি কেমন খেলতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। দেখা যাক এই পরিবর্তনের মধ্য দিয়ে আটলান্টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে কোন ছন্দে খেলতে যাচ্ছেন মেসিরা।

স্কালোনি মূলত তার অন্যতম ভরসা রদ্রিগো ডি পলকে শুরু একাদশ থেকে বাদ দিয়েছেন। যার ওপর পুরো কোচিং ম্যানেজমেন্টের ভরসা ছিল। তার জায়গায় আর্জেন্টিনার শুরু একাদশে জায়গা পেয়েছেন দলের উইঙ্গার গিওলিয়ানো সিমিওনে। এই পরিবর্তনের মধ্য দিয়ে মূলত রাইট উইংটা তাকেই ছেড়ে দিচ্ছে। এর ফলে দলের সেরা তারকা মেসি থাকবেন মাঝখানে একজন প্লেমেকারের ভূমিকায়।

পাশাপাশি ইংল্যান্ড গত কয়েকদিন ধরে ছক কষছে মেসিকে আটকানোর। এ জন্য মূল দায়িত্ব দেওয়ার কথা ইংলিশ লেফটব্যাক স্পেন্সকে। সিমিওনেকে ডানে উইঙ্গারের দায়িত্ব দিয়ে স্কালোনি মূলত ইংল্যান্ডের এই প্ল্যানে জল ঢেলে দিলেন।

শুধু তাই নয়, এই বিশ্বকাপে এই প্রথম একাদশে সুযোগ পেলেন সিমিওনে। এতদিন আর্জেন্টিনার শুরুর একাদশে আক্রমণের মূল দায়িত্ব ছিল মেসির ওপর। লেফট আলমাদাও এই দায়িত্বের সঙ্গী ছিলেন। তবে এবার একজন প্রোপার রাইট উইঙ্গার নামিয়ে মূলত যে খেলা এতদিন আর্জেন্টিনা খেলেছে সেখান থেকে বেরিয়ে আসার ইঙ্গিতই দিলো।

আর্জেন্টিনা এই ম্যাচে রাইট সাইড থেকে ওভারলোড করে আক্রমণ তৈরি করার চেষ্টা করবে। পাশাপাশি সিমিওনে রাইট কর্নার স্পেস ব্যবহার করবে। এতে মিডলে মেসির জন্য স্পেস তৈরিতে সহায়তা করবে। পাশাপাশি একজন উইঙ্গার হিসেব সিমিওনে ক্রসেও ভালো, সেক্ষেত্রে হেড থেকে গোল করার অপশনও বাড়বে।

এর বাইরেও সিমিওনেকে বলা হয়ে থাকে ৩ ফুসফুসের ফুটবলার- তিনি প্রচুর দৌড়াতে পারেন। এরে মাঝমাঠে আর্জেন্টিনার তার থেকে সুবিধা পাবে। পাশাপাশি ডিফেন্স ওয়ার্কেও তিনি বেশ ভালো, সেখানেও দলকে হেল্প করবেন। 

আর্জেন্টিনার একাদশ--
এমি মার্টিনেজ, মোলিনা, রোমেরো, লিসান্দ্রো, তাগ্লিয়াফিকো, পারেদেস, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, মেসি ও আলভারেজ।

ইংল্যান্ড একাদশ--
পিকফোর্ড, রিস জেমস, স্টোনস, গুয়েহি, স্পেন্স, রাইস, অ্যান্ডারসন, বেলিংহাম, রজার্স, গর্ডন, কেইন।

/এফআর/
সম্পর্কিত
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ শুরু
এমবাপ্পেকে ছাড়িয়ে যেতে মেসিকে আজ যা করতে হবে
সর্বশেষ খবর

সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে ‘জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট
সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে ‘জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার