ফকল্যান্ড ব্যানার বিতর্কে আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত চায় ব্রিটিশ সরকার

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ১৭:৪৮আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৭:৪৮

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপ নিয়ে নিজেদের দাবি সম্বলিত একটি ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টিনার উদযাপন ঘিরে নতুন বিতর্কের জন্ম নিয়েছে। ঘটনাটি তদন্ত করতে ফিফার প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটিশ সরকার।

বুধবার আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার পর সমর্থকদের কাছ থেকে পাওয়া একটি ব্যানার হাতে তুলে ধরেন দলের কয়েকজন ফুটবলার। সেখানে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, মালভিনাস আর্জেন্টিনার। যা দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দু।

ঘটনার প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী পিটার কাইল তাদের এমন প্রদর্শনীকে মোটেও উপযুক্ত নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, বিষয়টি ফিফার তদন্ত করা উচিত।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কাইল বলেছেন, ‘ফুটবল ও রাজনীতি আলাদা থাকা উচিত। বিশ্বকাপের অন্যতম মৌলিক নীতিই হলো রাজনীতিকে ফুটবল থেকে দূরে রাখা।’

তিনি আরও যোগ করেন, ‘এখন বিষয়টি ফিফার হাতে। আমি আশা করি, ফিফা নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করবে।’

ঘটনাটি এখন ফিফার নজরে আসতে পারে। কারণ, বিশ্বকাপে স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী স্টেডিয়ামের ভেতরে ব্যানার, পতাকা, পোশাক বা অন্য কোনো উপকরণে রাজনৈতিক, আপত্তিকর বা বৈষম্যমূলক বার্তা প্রদর্শন নিষিদ্ধ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে ফিফা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
লং মার্চের বদলে আলোচনার প্রস্তাব দিন: রাশেদ খাঁন
লং মার্চের বদলে আলোচনার প্রস্তাব দিন: রাশেদ খাঁন
ইউক্রেনে যাত্রীবাহী বাসে রশিয়ার ড্রোন হামলা, নিহত ৫
ইউক্রেনে যাত্রীবাহী বাসে রশিয়ার ড্রোন হামলা, নিহত ৫
শাপলা চত্বর হত্যাকাণ্ড: অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর
শাপলা চত্বর হত্যাকাণ্ড: অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর
অপরাধ এখন ডিজিটাল: জেলা পর্যায়ে সাইবার ইউনিট করবে সরকার
অপরাধ এখন ডিজিটাল: জেলা পর্যায়ে সাইবার ইউনিট করবে সরকার
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা