বিশ্বকাপ শুরুর আগে স্পেনকে চ্যাম্পিয়ন দেখছিলেন ঢাবি অধ্যাপক, ফাইনালের দিন যা বললেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২৬, ১৯:৩০আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৯:৪৩

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই স্পেনকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে পূর্বাভাস দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইএসআরটি)-এর অধ্যাপক ও পরিসংখ্যানবিদ ড. মো. হাসিনুর রহমান খান। বিশ্বকাপের ফাইনালের দিনও তিনি নিজের সেই অবস্থানে অটল থেকে স্পেনকেই এগিয়ে রাখলেন।

রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক বিশ্লেষণে তিনি দুই দলের শক্তি-দুর্বলতা তুলে ধরে বলেন, তথ্য-উপাত্ত ও কৌশলগত বিশ্লেষণে স্পেনের জয়ের সম্ভাবনাই বেশি।

এর আগে গত ১০ জুন প্রকাশিত তার ২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ পূর্বাভাসে ১০৪টি ম্যাচের সম্ভাব্য ফল তুলে ধরেন তিনি। সেখানে স্পেনকে বিশ্বচ্যাম্পিয়ন, আর্জেন্টিনাকে রানারআপ, ফ্রান্সকে তৃতীয় এবং ব্রাজিলকে চতুর্থ দেখানো হয়। তার পূর্বাভাস অনুযায়ী, ফাইনালে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে স্পেন।

ড. হাসিনুর রহমান খান ২০২২ সালের কাতার বিশ্বকাপের আগেও একটি পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রকাশ করেছিলেন। সেখানে তিনি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন, ফ্রান্সকে রানারআপ এবং এই দুই দলকেই ফাইনালিস্ট হিসেবে সঠিকভাবে পূর্বাভাস দেন। বিশ্বকাপ শেষে বাস্তব ফলাফলের সঙ্গে সেই পূর্বাভাসের উল্লেখযোগ্য মিল পাওয়ায় তা ব্যাপক আলোচনায় আসে।

ফাইনালের দিন প্রকাশিত বিশ্লেষণে স্পেনের পক্ষে তিনি কয়েকটি বিষয়কে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন। তার মতে, বলের দখল ধরে রাখার সক্ষমতা, টিকিটাকা ও নিয়ন্ত্রিত আক্রমণ, শক্তিশালী মিডফিল্ড, কার্যকর রক্ষণ, দ্রুত বল পুনরুদ্ধার, দুই প্রান্ত দিয়ে আক্রমণের বৈচিত্র্য, গভীর বেঞ্চ এবং টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস স্পেনকে এগিয়ে রাখছে।

অন্যদিকে আর্জেন্টিনার শক্তি হিসেবে তিনি উল্লেখ করেন অভিজ্ঞ খেলোয়াড়, লিওনেল মেসির উপস্থিতি, ব্যক্তিগত নৈপুণ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য, সেটপিসে দক্ষতা, ম্যাচ চলাকালে কৌশল পরিবর্তনের সক্ষমতা এবং নকআউট ম্যাচে মানসিক দৃঢ়তাকে। তবে দুই দলের শক্তির তুলনামূলক বিশ্লেষণে ড. খান মনে করেন, আর্জেন্টিনা যদি আগের ম্যাচগুলোর মতো শেষ ২০-৩০ মিনিটে প্রতিপক্ষকে ক্লান্ত করে জয়ের কৌশল নেয়, তা স্পেনের বিপক্ষে কার্যকর নাও হতে পারে। কারণ স্পেন সাধারণত বল নিয়ন্ত্রণে রেখে খেলে এবং সহজে শারীরিকভাবে ভেঙে পড়ে না।

তার ভাষায়, স্পেন সম্ভবত নিজেদের স্বাভাবিক কৌশলেই খেলবে এবং মেসির কাছে বল পৌঁছানোর পথ বন্ধ করার চেষ্টা করবে। অন্যদিকে আর্জেন্টিনাকে জিততে হলে ভিন্ন কৌশল নিতে হবে। তবে বেশি গতির আক্রমণাত্মক ফুটবল খেলতে গিয়ে তুলনামূলক বেশি বয়সী খেলোয়াড়দের কারণে ম্যাচের শেষ দিকে তারা এনার্জি ধরে রাখতে ব্যর্থ হতে পারে।

আরও পড়ুন: কাতারে মিলেছিল সঠিক পূর্বাভাস, এবার স্পেনকে চ্যাম্পিয়ন দেখছেন ঢাবি অধ্যাপক

ড. হাসিনুর রহমান খানের ধারণা, শেষ ১৫ থেকে ২০ মিনিটে স্পেন ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নির্ধারিত সময়েই জয় তুলে নিতে পারে। তার মতে, এই ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা তুলনামূলক কম।

ড. খান বরাবরই বলে আসছেন, পরিসংখ্যান কোনও নিশ্চিত ফল জানায় না; বরং সম্ভাবনার সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা দেয়। তার ভাষায়, ফুটবলে অঘটন, ইনজুরি বা মুহূর্তের অনুপ্রেরণায় সব হিসাব বদলে যেতে পারে। তবু তথ্য, উপাত্ত ও বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে করা পূর্বাভাস অনুমাননির্ভর মতামতের চেয়ে বেশি পরীক্ষাযোগ্য ও যৌক্তিক।

 

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন
পরাজয়ের পর যা বললেন আর্জেন্টাইন কোচ
বিশ্বকাপে কোনও গোল-অ্যাসিস্ট না করেও গোল্ডেন বল পেলেন রদ্রি
সর্বশেষ খবর
শিশুকে নির্যাতনের ভিডিও পোস্ট করে শিক্ষক লিখলেন…
শিশুকে নির্যাতনের ভিডিও পোস্ট করে শিক্ষক লিখলেন…
বয়সের সঙ্গে স্মৃতিশক্তি কেন কমে?
বয়সের সঙ্গে স্মৃতিশক্তি কেন কমে?
আইফোন গরম হলে কী করবেন
আইফোন গরম হলে কী করবেন
স্পেনের কাছে শিরোপা হারানোর পরও আর্জেন্টিনায় এক দিনের জাতীয় ছুটি!
স্পেনের কাছে শিরোপা হারানোর পরও আর্জেন্টিনায় এক দিনের জাতীয় ছুটি!
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার