এ কেমন আর্জেন্টিনা!

তানজীম আহমেদ, নিউজার্সি (যুক্তরাষ্ট্র) থেকে
২০ জুলাই ২০২৬, ০৭:৩০আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৭:৩০

দৃশ্যপট ১: ২০২২ কাতার বিশ্বকাপে ফাইনালে লড়ছে আর্জেন্টিনা-ফ্রান্স। ধুন্ধুমার এক ম্যাচের পর অবশেষে লিওনেল মেসির হাতে সোনালি ট্রফি ধরা দিলো। দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে সমর্থকদের চাওয়া-পাওয়া পূরণ করেছিল। মেসির সেই ট্রফি নিয়ে লুসাইল স্টেডিয়ামে উৎসবের চিত্র এখনও চোখে ভাসে।

দৃশ্যপট ২: ২০২৬ উত্তর বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনা দেখলো উল্টো চিত্র। ট্রফি জয়ের স্বপ্ন দেখিয়ে সবাইকে হতাশ করেছে স্ক্যালোনির শিষ্যরা। ঠিক চার বছরের ব্যবধানে লিওনেল মেসি ও তার সতীর্থরা চেয়ে চেয়ে দেখলেন স্পেন সোনালি ট্রফি নিয়ে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বাঁধভাঙা উল্লাস করেছে।

চার বছরের ব্যবধানে ফাইনালে আর্জেন্টিনার এমন বাজে পারফরম্যান্স সত্যিই সবাইকে হতাশ করেছে। ফাইনালে যেভাবে খেলার কথা ঠিক সেভাবে খেলতে পারেনি মেসি ও তার দল। নক আউট পর্বে যেভাবে শুরুটা দেখে শুনে খেলে এরপর প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েছে কিংবা গোল হজম করে, ঠিক আজ তেমনটি হয়নি বললেই চলে। স্পেনের আক্রমণে তোড়ে ভেসে যাওয়ার উপক্রম!

আগের ম্যাচগুলোতে যেভাবে টেম্পারমেন্ট দেখিয়েছিল আজ মনে হচ্ছিল সেই জায়গা থেকে দূরে। বরং আর্জেন্টিনা ফাউল করে খেলে কিংবা খেলতে পারে-এমনটি স্প্যানিশ ডিফেন্ডার লাপোর্তে সহ কেউ কেউ বলেছিলেন। ঠিক আজই তাদের কথা অনেকটা মিলে যায়। স্প্যানিশদের টিকিটাকার সামনে আলবিসেলেস্তেদের অনেকটা অসহায় মনে হয়েছে। তাই একের পর ফাউল করে প্রতিপক্ষের খেলা নষ্ট করার দিকে মনোযোগ ছিল মলিনা-তাগলিফিকোদের।

মনে হচ্ছিল আর্জেন্টিনা দলটি শুরু থেকে ফাইনাল জয়ের চাপটা নিয়ে ফেলেছিল। তাদের স্বাভাবিক খেলা হঠাৎ উধাও! নাহলে একের পর এক ফাউল। এরপর এঞ্জো ফেরনান্দেজের দুই হলুদে লাল কার্ড দেখে চলে মাঠ ছাড়ার পর যেন স্পেনের জয় ছিল শুধুই অপেক্ষা।

তারপরও ভাগ্য ভালো যোগ্য ফিনিশারের অভাবে স্পেন নির্ধারিত সময়ে গোল পায়নি। এমিলিয়ানো মার্টিনেজও ছিলেন তেকাঠির নিচে বড় বাধা হয়ে। বিশ্বকাপের ইতিহাসে এমন একপেশে ফাইনাল দেখেই যারপরনাই অনেকেই হতাশ হয়েছে। তানাহলে গতবারের চ্যাম্পিয়নদের অনেকটা অসহায় আত্মসমর্পণ দেখতে হবে কে ভেবেছিল। আবার এই দলে এমন একজন আছেন যিনি ৮টি গোল ও চারটি এসিস্ট নিয়ে সবার শিরোমনি। ফাইনালে মেসি কিছু করবেন। অসাধারণ বাঁকানো শট কিংবা ড্রিবল করে দৃষ্টিনন্দন গোল। কিন্তু কোনটিই হয়নি।

হবেই বা কিরে অন টার্গেট শটে স্পেনের গোলকিপারকে তো সেভাবে ভয় ধরাতে পারেনি কেউ। স্পেনের টিকিটাকা ও প্রেসিং ফুটবলের সামনে নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে।

স্ক্যালোনি আগেভাগে একাধিক খেলোয়াড় বদল করেও সুফল পাননি। স্পেন যেন আজ পণ করে আসছিল ট্রফি নিয়েই মাঠ ছাড়বে। তারপরও ১০ জনের আর্জেন্টিনা লড়াই চালিয়ে যায়। তবে অতিরিক্ত সময়ে পতন সাদা-আকাশী জার্সিধারিদের। ১০৬ মিনিটে ডান প্রান্ত দিয়ে পেদ্রো পোরোর নিখুঁত ক্রস দূরের পোস্টে হেড করে ফেরান নিকো উইলিয়ামস। সেই বল কাছ থেকে জোরালো শটে জালে জড়িয়ে দেন বদলি হিসেবে নামা ফেরান তোরেস। এক মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারি, স্তব্ধ হয়ে যায় আর্জেন্টিনার সমর্থকরা!

তারপর তেড়েফুঁড়ে খেলার চেষ্টা করে গোল শোধ দেওয়ার চেষ্টা। কিন্তু আজ শেষ দিকেও নেই লাউতারো মার্টিনেজ। অন্যরা বারকয়েকবার প্রতিপক্ষের সীমানায় গিয়েও পারেননি কিছু করতে। তাই গ্যালারি থেকে এ কেমন আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে হতাশাজকন মন্তব্যও ভেসে আসছিল।

ফাইনালে মেসি কিছু করবেন। অতি মানবীয় কিছু। যা আগের ম্যাচগুলোতে করেছেন। কিন্তু বিধাতা বুঝি ৩৯ বছর বয়সী মহাতারকার জন্য আজ কিছু রাখেননি। ভালো কোনও মুভ কিংবা সেট পিস থেকে কিছু করার চেষ্টা তেমন দেখা যায়নি। আর দেখা যাবেই বা কী করে। স্পেন খেলেছে চ্যাম্পিয়ন দলের মতো। রদ্রি-সিমনরা এক তাল লয়ে খেলে ম্যাচ টেম্পারমেন্ট ধরে রেখে ট্রফি নিয়ে উল্লাস করেছে। বরং আর্জেন্টিনার সেই লাতিন ছন্দ উধাও। 

ম্যাচে এমনই ফাউল করার প্রবণতা ছিল খেলা শেষে মেজাজ হারিয়ে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন একাধিক আর্জেন্টিনার খেলোয়াড়। দেখতে হয়েছে লাল কার্ডও।

আর মাঝে মধ্যে গ্যালারি থেকে দুয়ো ধ্বনি তো ছিলই। যেখানে প্রতিটি ম্যাচে আর্জেন্টিনার সমর্থকরা স্টেডিয়াম মাতিয়ে রেখেছিল। আজ যেন সেখানে সমান ভাগ বসিয়েছিল লাল জার্সিধারিরা।

ইনফেন্তেনিও ও ডোনাল্ড ট্রাম্পের সামনে যখন স্পেনের খেলোয়াড়রা পুরস্কার নিয়ে সোনালি ট্রফি উঁচিয়ে ধরে বাধভাঙা উল্লাসে মেতে উঠেছিল। ঠিক একটু দূরে মেসি ও তার সতীর্থরা দর্শকদের সামনে শোকের সাগরে যেন ভাসছিলেন। তার আগে মেসির চোখ বেয়ে বেদনার অশ্রুও দেখা যায়।

চার বছর আগে মেসির হাতে উঠেলি সোনালি ট্রফি। ঠিক তার সামনেই ট্রফি ছিনিয়ে নিলো স্পেন। ক্যারিয়ার শেষ দিকে এসে এমন যন্ত্রণা আজীবন বয়ে বেড়াবেন রোজারিও থেকে উঠে আসা ফুটবলার। স্পেন ফাইনাল জিতেছে ফাইনালের মতো করেই। আর আর্জেন্টিনা.. বেদনায় নীল!

/এফআর/
সম্পর্কিত
আর্জেন্টিনার আরেক সমর্থকের মৃত্যু
নিজেদের বিতর্কিত করলো আর্জেন্টিনা, দিতে হলো খেসারত
স্ত্রী বললেন ‘এখন বাড়ি আসার সময় হ‌লো’, এরপর আর্জেন্টিনা সমর্থকের গলায় ফাঁস
সর্বশেষ খবর
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশকে গ্রেফতার করেছে বিজিবি
মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশকে গ্রেফতার করেছে বিজিবি
জুলাইয়ে অবদানের জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি চান নাহিদ
জুলাইয়ে অবদানের জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি চান নাহিদ
জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি নাহিদের
জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি নাহিদের
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ