আর্জেন্টিনা দলে বড় চমক, মেসিসহ যারা আছেন

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩

ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে ম্যাচগুলোকে সামনে রেখে ঘোষিত দলে সবচেয়ে বড় চমক লিওনেল মেসির অন্তর্ভুক্তি।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়া মেসি ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার সমর্থকদের কাছ থেকে বিদায় নেবেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে।

স্কালোনি সর্বশেষ বিশ্বকাপের দলের বেশ কয়েকজনকে রেখেছেন। পাশাপাশি ইউরোপের ক্লাব ফুটবলে নজর কাড়া কয়েকজন তরুণকেও দলে ডেকেছেন। তাদের মধ্যে রয়েছেন রোমান ভেগা (জেনিত), মাতিয়াস সুলে (রোমা), ফ্রাঙ্কো মাস্তানতুওনো (ফিওরেন্টিনা), জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি (বেনফিকা) ও সান্তিয়াগো কাস্ত্রো (রোমা)। ঘরোয়া লিগ থেকে ডাক পাওয়া খেলোয়াড়দের তালিকা এখনও ঘোষণা করা হয়নি।

আগুস্তিন জিয়ায় (পালমেইরাস) ও লিওনার্দো বালের্দির (রোমা) ফেরাও উল্লেখযোগ্য। দুজনই গত বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার কাছাকাছি ছিলেন। তবে বালের্দি পেশির চোটের কারণে শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেলতে পারেননি।

মেসিকে দলে অন্তর্ভুক্তির বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, স্কালোনির সঙ্গে আলোচনার পর বিশ্বের সেরা খেলোয়াড় ও জাতীয় দলের অধিনায়ককে ৬ অক্টোবরের ম্যাচে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, মেসির সম্মতি পাওয়ার পর কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্যদের পরিবারসহ ম্যাচটিতে আমন্ত্রণ জানানো হবে, যাতে তারা মেসির বিদায়ী ম্যাচে তার পাশে থাকতে পারেন।

নিষেধাজ্ঞায় যারা

নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচগুলোতে থাকছেন না লেয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা।

বোকা জুনিয়র্সের পারেদেস স্পেনের এরিক গার্সিয়ার সঙ্গে অশোভন আচরণের ঘটনায় ফিফার কাছ থেকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। মোলিনা স্পেনের বিশ্বকাপ জয়ের উদযাপনের সময় রদ্রিকে ঘুষি মারার ঘটনায় সাত ম্যাচ নিষিদ্ধ। আলমাদার নিষেধাজ্ঞা এক ম্যাচের।

এ ছাড়া রিভার প্লেটের ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও দলে নেই। বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া এই ডিফেন্ডারের স্পেনের বিপক্ষে ম্যাচটিই ছিল আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ।

অনিশ্চয়তায় স্কালোনির ভবিষ্যৎ

প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে দল প্রস্তুত হলেও স্কালোনির ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। বিশ্বকাপের পর তিনি জানিয়েছিলেন, ডিসেম্বরের শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এরপর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।

তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন স্কালোনিকে চুক্তি নবায়নে রাজি করাতে ইতোমধ্যে পরিকল্পনা করছে।

/টিএ/এম/
সম্পর্কিত
আর্জেন্টিনার বিপক্ষে প্রথমবার, ইতিহাসের অপেক্ষায় বেনিন
আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ চূড়ান্ত, মেসি কি বিদায়ী ম্যাচ খেলবেন?
দর্শনীয় গোল করলেন মেসি
সর্বশেষ খবর
থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
মালদ্বীপের কোন দ্বীপে যাবেন? প্রথমবার ভ্রমণকারীদের জন্য সহজ গাইড
মালদ্বীপের কোন দ্বীপে যাবেন? প্রথমবার ভ্রমণকারীদের জন্য সহজ গাইড
বিশ্ববাজারে কমলো তেলের দাম
বিশ্ববাজারে কমলো তেলের দাম
অল্প সময়ে কীভাবে সাজাবেন ভ্রমণসূচি
অল্প সময়ে কীভাবে সাজাবেন ভ্রমণসূচি
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী