বিশ্বকাপ জিতেছে স্পেন। কিন্তু তার রেশ এখনও কাটেনি! এবার দুই বিশ্বজয়ী ফুটবলারকে সম্মান জানাতে হাজির করা হলো এমন এক পুরস্কার, যা দেখে যে কেউ অবাক হবেন। স্বর্ণপদক নয়, রুপার ট্রফিও নয়-তাদের হাতে তুলে দেওয়া হলো নিজেদের ওজন সমান টমেটো!
কোনো পারফরম্যান্সের পর টমেটো ছোড়া সাধারণত নেতিবাচক প্রতিক্রিয়ার প্রতীক। কিন্তু স্পেনে এর অর্থ সম্পূর্ণ ভিন্ন। বিশ্বকাপজয়ী দলের দুই তারকা ফাবিয়ান রুইজ ও গাভি পেয়েছেন নিজেদের ওজন সমান টমেটো। যা তাদের প্রতি সর্বোচ্চ সম্মান ও ভালোবাসার প্রতীক।
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল আবার খেলতে চায় আর্জেন্টিনা, ৮০ হাজার অনলাইন পিটিশন
স্পেনের দক্ষিণাঞ্চলের আন্দালুসিয়া অঞ্চলের লস পালাসিওস ই ভিয়াফ্রাঙ্কা শহর তাদের দুই গর্বিত সন্তানকে বিশেষ সংবর্ধনা দেয়। শহরের সিটি হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য কিংবদন্তি হেসুস নাভাসও।
আন্দালুসিয়া অঞ্চল টমেটো চাষ ও কৃষি উৎপাদনের জন্য বিখ্যাত। সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে পিএসজির মিডফিল্ডার ফাবিয়ান রুইজ পেয়েছেন ৮৪ কেজি (১৮৫ পাউন্ড) টমেটো। অন্যদিকে বার্সেলোনার তরুণ তারকা গাভির হাতে তুলে দেওয়া হয়েছে ৬৮ কেজি (১৫০ পাউন্ড) টমেটো।
শুধু টমেটোই নয়, দুই ফুটবলারকে দেওয়া হয়েছে বিশেষ স্মারক ব্যানার, যেখানে ছিল 'টোমাতিতো'। যা মূলত ১৯৮২ সালে স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপের অফিসিয়াল মাসকট।









