বিদায় বলে দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ওতামেন্দি

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ১১:০৭আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১১:২২

আর্জেন্টিনার রক্ষণদুর্গের এক অবিচ্ছেদ্য নাম নিকোলাস ওতামেন্দি। অসংখ্য লড়াই, ট্রফি আর স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে অবশেষে ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার। বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। বিদায়ের আগে জিতেছেন ২০২২ সালের ফিফা বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকা শিরোপা।

আরও পড়ুন: বিশ্বকাপ জিতে স্পেনের প্রতিটি ফুটবলার কত পেলেন?

৩৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক জাতীয় দলের হয়ে ১৩৯টি ম্যাচ খেলেছেন। চলতি বছরের যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপেও আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন। তবে ফাইনালে শিরোপাধারী আর্জেন্টিনা স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েছে।

বিদায়ের বার্তায় ইনস্টাগ্রামে ওতামেন্দি লিখেছেন, ‘আজ আমাকে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ভাগ্যের কী নির্মম পরিহাস, আমার শেষ ম্যাচটিই ছিল একটি বিশ্বকাপের ফাইনাল। ফলাফল আমাদের প্রত্যাশামতো হয়নি, কিন্তু আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। কারণ আমি জানি, এই দল শেষ সেকেন্ড পর্যন্ত নিজেদের সর্বস্ব উজাড় করে লড়েছে।’

তিনি আরও বলেছেন, ‘ধন্যবাদ, আর্জেন্টিনা। আমাকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ।’

সম্প্রতি ইউরোপে ১৬ বছরের সফল অধ্যায় শেষ করে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন ওতামেন্দি। ইউরোপে খেলেছেন পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি এবং বেনফিকার মতো শীর্ষ ক্লাবগুলোর হয়ে।

নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ওতামেন্দি চারটি ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেছেন। 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপ জিতে স্পেনের প্রতিটি ফুটবলার কত পেলেন?
বিশ্বচ্যাম্পিয়নের ব্যাজ হারাচ্ছে আর্জেন্টিনা, জার্সিতে আসছে বড় পরিবর্তন
‘আর্জেন্টিনা বাঁশ খাইছে’ গানে ক্ষিপ্ত শিক্ষক, তার দিয়ে পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে 
সর্বশেষ খবর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতজুড়ে আজ সিজেপির বিক্ষোভ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতজুড়ে আজ সিজেপির বিক্ষোভ
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক পূর্বাভাস-পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য: বিশেষজ্ঞরা
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক পূর্বাভাস-পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য: বিশেষজ্ঞরা
মেসি কি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে চলেছেন? 
মেসি কি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে চলেছেন? 
ভেগান কী? খাবারের বাইরে এক জীবনদর্শনের গল্প
ভেগান কী? খাবারের বাইরে এক জীবনদর্শনের গল্প
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে