সমালোচকদের নেইমার বললেন, ‘নিজের কাজ করুন’

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১৪:৩৬ আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৭:৪৬

মাঠে না থাকলেও নেইমারকে ঘিরে আলোচনা যেন থামছেই না। এবার ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচের দিন পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে চুপ থাকেননি তিনি। বরং স্পষ্ট ভাষায় সমালোচকদের উদ্দেশে বলেছেন, ‘নিজের কাজ করুন।’

আরও পড়ুন: ক্লাবের হয়ে না খেলে পোকার টুর্নামেন্টে, আবার বিতর্কে নেইমার!

ব্রাজিলের ক্লাব সান্তোসের ফরোয়ার্ড নেইমার মঙ্গলবার সাও পাওলোতে একটি পোকার টুর্নামেন্টে অংশ নেন। একই দিনে কোপা সুদামেরিকানার প্লে-অফের প্রথম লেগে ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রাল ডে ভেনেজুয়েলা (ইউসিভি)-কে ৪-১ গোলে হারায় সান্তোস। ম্যাচ চলাকালীন নেইমারের পোকার খেলায় অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন ৩৪ বছর বয়সী এই তারকা। তিনি জানান, ক্লাবের অনুমোদিত ফিটনেস কর্মসূচির অংশ হিসেবেই তিনি ব্রাজিলে ছিলেন এবং সেদিন ছিল তার নির্ধারিত ছুটির দিন, ‘আমি দ্বিতীয়বারের মতো অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলাম। তার পরই মনে পড়লো, আমার ছুটির দিনে আমি পোকার খেলতে গিয়েছি এটা নিয়েই সবাই কথা বলছে।’

তার কথা, ‘সকালে অনুশীলন করেছি, ম্যাচে যাইনি, পরে আবার অনুশীলনে ফিরেছি। এরপর বিশ্রাম নিয়েছি। তারপরও সবাই কথা বলেই যাচ্ছে। এখন আবার অনুশীলনে যাচ্ছি। এটাও কি সমালোচনা করবে? নিজের কাজ করুন।’

মন্তব্যের পর ভিডিওর শেষে মোবাইলের ক্যামেরায় হালকা চাপ দিয়ে নিজের বিরক্তিও প্রকাশ করেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
কুতিনিয়ো সান্তোসে, খুশি নেইমার
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
সর্বশেষ খবর
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ