ক্লাবের হয়ে না খেলে পোকার টুর্নামেন্টে, আবার বিতর্কে নেইমার!

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ১৬:২০ আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৬:২০

একদিকে মাঠে লড়ছে দল, অন্যদিকে দলের সবচেয়ে বড় তারকাকে দেখা গেলো পোকার টেবিলে। কোপা সুদামেরিকানার গুরুত্বপূর্ণ ম্যাচে সান্তোসের জার্সিতে খেলেননি নেইমার। ক্লাব বলছে, তিনি ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়ার মধ্যে আছেন। কিন্তু ম্যাচের দিনই একটি বড় পোকার টুর্নামেন্টে তার উপস্থিতির খবর প্রকাশ্যে আসতেই তা জন্ম দিয়েছে বিতর্কের। 

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে কোপা সুদামেরিকানার ম্যাচে সান্তোসের সঙ্গে সফর করেননি নেইমার। তবে তার অনুপস্থিতিতেও দাপুটে ফুটবল খেলেছে ব্রাজিলিয়ান ক্লাবটি। ম্যাচে ৪-১ গোলের বড় জয় তুলে নেয় সান্তোস।

যদিও সান্তোসের পক্ষ থেকে জানানো হয়েছে, কোচিং স্টাফ ও মেডিকেল টিমের সিদ্ধান্তেই নেইমারকে বিশ্রাম দেওয়া হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে সর্বোচ্চ ফিটনেস ফিরে পাওয়ার জন্যই তাকে অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে।

তবে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ম্যাচের দিনই সাও পাওলোতে অনুষ্ঠিত একটি বড় পোকার টুর্নামেন্টে দেখা গেছে ব্রাজিলিয়ান সুপারস্টারকে।

এই খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। অনেক সমর্থকের অভিযোগ, দলের গুরুত্বপূর্ণ সময়েও পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া পেশাদারিত্বের সঙ্গে মানানসই নয় এবং এটি ক্লাবের প্রতি যথেষ্ট গুরুত্ব না দেওয়ারই ইঙ্গিত।

/এফআইআর/
সম্পর্কিত
কলকাতায় আজ প্রথমবার মুখোমুখি ভারত-ব্রাজিল, ম্যাচ দেখবেন কোথায়?
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
ভারতের বিপক্ষে তারকা ফরোয়ার্ডকে পাচ্ছে না ব্রাজিল 
সর্বশেষ খবর
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ