বিশ্বকাপ ফাইনাল কাণ্ডে ৯ ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পেরেদেস!

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০২৬, ১৫:৩৭আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৫:৩৭

২০২৬ বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই মাঠে শুরু হয়েছিল উত্তেজনা। সেই বিশৃঙ্খলা নিয়ে নানামুখী আলোচনা এখনও চলমান। ম্যাচ-পরবর্তী হাতাহাতির কারণে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পেরেদেস এখন বড় শাস্তির মুখে! অভিযোগ প্রমাণিত হলে ৩২ বছর বয়সী এই ফুটবলার নিষিদ্ধ হতে হতে পারে ৯ ম্যাচ পর্যন্ত। তবে নিয়মের একটি ফাঁকফোকরের কারণে শেষ পর্যন্ত তিনি শাস্তি এড়িয়েও যেতে পারেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

গত ১৯ জুলাই স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় জড়িয়ে পড়েন পেরেদেসসহ আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার।

টেলিভিশন সম্প্রচারের ফুটেজে দেখা যায়, বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার স্পেনের এরিক গার্সিয়াকে লাথি ও ধাক্কা দেন। পরে গাভিকেও মাটিতে ফেলে দেন তিনি। ওই সংঘর্ষে আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং সহকারী কোচ রবার্তো আয়ালাও জড়িয়ে পড়েন।

প্রথমদিকে দেখা গিয়েছিল, ম্যাচের রেফারি স্লাভকো ভিনচিচ পেরেদেসকে সরাসরি লাল কার্ড দেখিয়েছেন। তবে পরে জানা যায়, ম্যাচ চলাকালীন বা শেষ হওয়ার পর ওই সময় তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে ঘটনাটি নিয়ে তদন্ত চালাচ্ছে ফিফা। আর্জেন্টিনার খেলোয়াড় ও সহকারী কোচ রবার্তো আয়ালা ফিফার শৃঙ্খলাবিধি লঙ্ঘন করেছেন কি না, সেটিই খতিয়ে দেখা হচ্ছে।

দ্য মিরর–এর প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার শৃঙ্খলাবিধির ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রতিটি আগ্রাসী আচরণের জন্য ন্যূনতম তিন ম্যাচ নিষেধাজ্ঞার বিধান রয়েছে। তদন্ত শেষে পেরেদেসের বিরুদ্ধে তিনটি অভিযোগই প্রমাণিত হলে তাকে মোট ৯ ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হতে পারে।

একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিয়মের ফাঁকফোকরের কারণে শেষ পর্যন্ত পেরেদেস শাস্তি এড়ানোর সুযোগও পেতে পারেন। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ফিফার শৃঙ্খলা কমিটি।

/এফআইআর/
সম্পর্কিত
বাগদানের পর এবার রদ্রিগো ডি পলের বিয়ের খবর!
ইন্টার মায়ামির অনুশীলনে মেসি, মাঠে নামবেন কবে 
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
সর্বশেষ খবর
৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ পর্যন্ত কর ছাড়
৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ পর্যন্ত কর ছাড়
এফবিসিসিআই’র প্রশাসকের দায়িত্ব নিলেন ফজলুল হক
এফবিসিসিআই’র প্রশাসকের দায়িত্ব নিলেন ফজলুল হক
দুদকের নতুন সচিব সাইদুর রহমান খানের যোগদান
দুদকের নতুন সচিব সাইদুর রহমান খানের যোগদান
হরমুজ চুক্তি নিয়ে ইসরায়েলের প্রতিবেদন উড়িয়ে দিল ইরান
হরমুজ চুক্তি নিয়ে ইসরায়েলের প্রতিবেদন উড়িয়ে দিল ইরান
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব