মাদ্রিদে দাবানলে ক্ষতিগ্রস্তদের মেসি দিলেন ১ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক 
০৫ আগস্ট ২০২৬, ১০:৫০আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১০:৫৪

স্পেনের মাদ্রিদ অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসনে সহায়তার হাত বাড়িয়েছেন লিওনেল মেসি।  ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি টাকা) অনুদান দিয়েছেন এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর।  মেসির এই মানবিক উদ্যোগ এখন বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে।

স্পেনের ‘সিয়েরা ওরেস্তে’ অঞ্চলে কিছুদিন আগে লেগে যাওয়া দাবানলে বিপুল ক্ষয়ক্ষতি হয়। সরকারি উদ্যোগে সেখানে ক্ষতিগ্রস্ত জনপদ পুনর্নির্মাণ, সামাজিক কেন্দ্র মেরামত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের কাজ চলছে। জরুরি এই মুহূর্তে মেসির পাঠানো আর্থিক সহায়তা এলাকাটির পুনর্গঠন কাজে নতুন গতি এনে দিয়েছে।

মেসির এই সহায়তার খবর সামনে আসার পরপরই তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাদ্রিদ স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা ভুলে গিয়ে প্রেসিডেন্ট আয়ুসো সরাসরি ধন্যবাদ জানিয়েছেন সাবেক বার্সা মহাতারকাকে।

মেসিকে ধন্যবাদ জানিয়ে আয়ুসো বলেন, ‘আমি লিওনেল মেসিকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাতে চাই। মাদ্রিদের সাধারণ মানুষ আশা করছে খুব শিগগিরই আমরা তাকে এখানে স্বাগত জানাতে পারব।'

মানবিকতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফুটবলপ্রেমীদের প্রশংসার জোয়ার ভেসে চলেছে। 

মেসির এক অনুরাগী লিখেছেন, ‘মাঠে সর্বকালের সেরা, আর মাঠের বাইরে সবচেয়ে বিনয়ী। মহাতারকা বলেই এমন অনন্য উপহার।’

/টিএ/এফআর/
সম্পর্কিত
বদলি নেমেই চমক দেখালেন নেইমার 
বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দের কোচের পরের গন্তব্য কোথায় 
ইংল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপ জিতে গিয়েছিল আর্জেন্টিনা, দাবি তাপিয়ার 
সর্বশেষ খবর
সমুদ্রে নৌকা বিকল হয়ে ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
সমুদ্রে নৌকা বিকল হয়ে ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
কাতার থেকে তুরস্কে কার্যক্রম সরিয়ে নিচ্ছে হামাস
কাতার থেকে তুরস্কে কার্যক্রম সরিয়ে নিচ্ছে হামাস
বদলি নেমেই চমক দেখালেন নেইমার 
বদলি নেমেই চমক দেখালেন নেইমার 
এক বন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ৫২ টন কাঁচা মরিচ
এক বন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ৫২ টন কাঁচা মরিচ
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা