পারেদেসের দিকে নজর ইউরোপের বড় ক্লাবের

স্পোর্টস ডেস্ক 
০৮ আগস্ট ২০২৬, ১০:০০আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১০:০৭

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার ও বোকা জুনিয়র্সের অধিনায়ক লিসান্দ্রো পারেদেসকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। ক্লাবটির মিডফিল্ড শক্তিশালী করার সম্ভাব্য বিকল্প তালিকায় উঠে এসেছে ৩২ বছর বয়সী এই অভিজ্ঞ তারকার নাম। 

ইতালিয়ান সংবাদমাধ্যমের জোর গুঞ্জন, পারেদেসকে সান সিরোতে নিয়ে আসতে ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক প্রস্তাব তৈরির কাজ চালাচ্ছে রফসোনেরিরা (এসি মিলান)। তবে এখন পর্যন্ত ক্লাব দুটির মধ্যে কিংবা খেলোয়াড়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনও যোগাযোগ বা আলোচনা শুরু হয়নি।

বোকা জুনিয়র্সের প্রাণভোমরা পারেদেস ক্লাব ছাড়বেন— এমন ভাবনা এক প্রকার অসম্ভব বললেই চলে। মাত্র এক বছর আগে ইউরোপীয় ফুটবলের দীর্ঘ ১১ বছরের পাঠ চুকিয়ে নিজের পুরোনো ক্লাব বোকায় ফেরেন এই ‘নম্বর ফাইভ’। ক্লাবের প্রতি তার আত্মত্যাগও সর্বজনবিদিত। চোটের ঝুঁকি নিয়ে কোপা লিবার্তাদোরেস খেলা কিংবা বিশ্বকাপের ঠিক পরপরই চার দিনের মাথায় ক্লাবের হয়ে মাঠে নেমে পড়া প্রমাণ করে বুয়েনস আইরেসের এই ক্লাবে তিনি কতটা প্রতিশ্রুতিবদ্ধ। 

এসব পরিসংখ্যান ও ক্লাবের প্রতি তার একাগ্রতা বিবেচনা করলে এই মুহূর্তে পারেদেসের আবারও ইউরোপিয়ান ফুটবলে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে বার্তা সংস্থাগুলোর মতে, ফুটবল ক্যারিয়ারের একেবারে সায়াহ্নে এসে ৩২ বছর বয়সে ইউরোপের শীর্ষ মঞ্চে দ্যুতি ছড়ানোর জন্য এসি মিলানের এই সম্ভাব্য প্রস্তাবটিই হতে পারে পারেদেসের ক্যারিয়ারের শেষ সুযোগ। আগামী দিনগুলোতে মিলান আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায় কিনা, এখন সেটাই দেখার বিষয়। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
মেসির ভবিষ্যৎ নিয়ে যে ইঙ্গিত দিলেন আর্জেন্টিনা ফুটবলের সভাপতি
লিসান্দ্রো মার্টিনেজ বললেন, ‘আর্জেন্টিনার জমি বিক্রির জন্য নয়’
বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর দিনই আর্জেন্টিনার ‘জাতীয় ফুটবল দিবস’ঘোষণা
সর্বশেষ খবর
ফ্রি চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনছে ওপেনএআই
ফ্রি চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনছে ওপেনএআই
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস চালকসহ নিহত ২
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস চালকসহ নিহত ২
চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, ৫৮৭ পদে নিয়োগ দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 
চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, ৫৮৭ পদে নিয়োগ দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 
কাল কমলেও আজ বাড়লো স্বর্ণের দাম
কাল কমলেও আজ বাড়লো স্বর্ণের দাম
সর্বাধিক পঠিত
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী