চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, ৫৮৭ পদে নিয়োগ দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 

চাকরি ডেস্ক
০৮ আগস্ট ২০২৬, ১০:৩০আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১০:৩০

সরকারি চাকরিতে আগ্রহী প্রার্থীদের বড় সুখবর দিলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটি ৫৮৭ পদে জনবল নিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞান বিভাগের এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা বাংলাদেশের যেকোনও জেলা থেকে আবেদনের সুযোগ পাবেন। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিচে তুলে ধরা হলো। 

পদের ক্যাটাগরি:    ১টি

পদের নাম:    শিক্ষানবিশ এসবিএ-এ

মোট শূন্যপদ: ৫৮৭ জন

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে। শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ-এর নিচে থাকা যাবে না।

অতিরিক্ত যোগ্যতা: শারীরিক সততা ও ভালো স্বাস্থ্য থাকতে হবে, যার মধ্যে বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামার সামর্থ্য অন্তর্ভুক্ত। কাজের মাধ্যমে নতুন কৌশল শেখার আগ্রহ এবং বিদ্যুৎ কেন্দ্র বা উপকেন্দ্রের শিফটে কাজ করার মানসিকতা থাকতে হবে। বিএনসিসি, স্কাউটিং বা শারীরিক চর্চায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: ১৮-৩২ বছর (০১ আগস্ট ২০২৬)

বেতন: ৯,৭০০–২৩,৪৯০/- (গ্রেড-১৫)

জেলা: সব জেলা

বেতন গ্রেড: গ্রেড-১৫

আবেদন ফি: ৫৬ থেকে ১১২ টাকা

বিজ্ঞপ্তি প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ (সোর্স — অফিসিয়াল ওয়েবসাইট)

আবেদন শুরু: ০৩ আগস্ট ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫টা

আবেদনের মাধ্যম: অনলাইন (bpdbstaf.teletalk.com.bd)

আবেদন করার নিয়ম 

আবেদনের আগে প্রস্তুত রাখতে হবে

শিক্ষাগত সনদের তথ্য — সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল

জাতীয় পরিচয়পত্র (NID) — নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে

রঙিন ছবি — ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB

স্বাক্ষরের ছবি — ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB

অভিজ্ঞতা/কোটার সনদ — প্রযোজ্য ক্ষেত্রে আগেই সংগ্রহ করে রাখুন

অনলাইনে আবেদনের ধাপসমূহ

bpdbstaf.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।

Application Form অপশনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত পদটি নির্বাচন করুন।

টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes, না হলে No সিলেক্ট করে Next চাপুন।

ফরমে ব্যক্তিগত ও শিক্ষাগত সব তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।

নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।

সব তথ্য যাচাই করে Submit করুন।

Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন — অ্যাডমিট কার্ড ও পরীক্ষার সময় লাগবে।

আবেদন ফি

শিক্ষানবিশ এসবিএ-এ পদের সাধারণ প্রার্থীদের জন্য মূল ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২টাকাসহ মোট     ১১২ টাকা। 

প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ (সকল পদ)’র জন্য মূল ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬টাকাসহ মোট ৫৬ টাকা। 

SMS-এ ফি জমা দেওয়ার নিয়ম

আবেদন সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে:

১ম SMS: BPDBSTAF User ID → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: BPDBSTAF ABCDEF

২য় SMS: BPDBSTAF YES PIN → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: BPDBSTAF YES 12345678

ফি জমা সফল হলে Reply-তে User ID ও Password পাবেন—অবশ্যই সংরক্ষণ করুন, অ্যাডমিট কার্ড ডাউনলোডে লাগবে। ফি জমা না দিলে আবেদন সম্পন্ন হবে না।

User ID বা Password ভুলে গেলে

টেলিটক প্রিপেইড সিম থেকে নিচের SMS পাঠিয়ে পুনরুদ্ধার করতে পারবেন:

Password ভুলে গেলে: BPDBSTAF HELP USER User ID → 16222
User ID ভুলে গেলে: BPDBSTAF HELP PIN PIN Number → 16222

বিশেষ দ্রষ্টব্য: আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ফি ও অন্যান্য সকল শর্ত অফিসিয়াল সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এই আর্টিকেলের কোনো তথ্যের সাথে অফিসিয়াল সার্কুলারের অমিল থাকলে অফিসিয়াল সার্কুলারের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে। তাই আবেদনের আগে নিচের সার্কুলার ইমেজটি অবশ্যই ভালোভাবে পড়ে নিন।

পেজ-১

পেজ-১

পেজ-১

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
০২:৫০ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
০২:২৫ এএম
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
০২:০১ এএম
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে
০১:৪৬ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
ব্যাংকে বড় নিয়োগ, ১৮ অক্টোবরের মধ্যে আবেদন
ব্যাংকে বড় নিয়োগ, ১৮ অক্টোবরের মধ্যে আবেদন
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, আবেদনের একদিন বাকি
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, আবেদনের একদিন বাকি
বিমানসেনা নিয়োগ দেবে বিমান বাহিনী, আবেদনের বাকি ৩ দিন
বিমানসেনা নিয়োগ দেবে বিমান বাহিনী, আবেদনের বাকি ৩ দিন
জিপিএফে সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি চাকরিজীবীরা
জিপিএফে সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি চাকরিজীবীরা
নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর
নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর