ইংল্যান্ড প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ আগস্ট ২০২৬, ১৮:৩০আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৮:৩১

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ দলের হয়ে খেলতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস এখন ঢাকায়। ১৯ বছর বয়সী এই উইঙ্গার আজ (৮ আগস্ট) ঢাকায় পৌঁছেছেন। শিগগিরই যশোরে অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা তার।

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব সামনে রেখে যশোরের শামসুল হুদা একাডেমিতে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন অ্যাডাম। ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচগুলো। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারত।

অ্যাডামকে দলে আনতে কয়েক মাস ধরে কাজ করেছে বাফুফের টেকনিক্যাল বিভাগ। গত এপ্রিলেই তার খেলার ভিডিও বিশ্লেষণ করে যোগাযোগ শুরু করা হয়। এরপর নাগরিকত্ব ও পাসপোর্ট-সংক্রান্ত নথিপত্রসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। প্রক্রিয়া শেষ হওয়ার পর এবার বাংলাদেশে এলেন এই তরুণ ফুটবলার।

ইংল্যান্ডে বেড়ে ওঠা অ্যাডামের ফুটবল ক্যারিয়ারের শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। চার বছর সেখানে বয়সভিত্তিক ফুটবলে খেলেছেন তিনি। পরে যোগ দেন বার্নলির অনূর্ধ্ব-১৮ দলে। চোটের কারণে বার্নলির সঙ্গে তার চুক্তি নবায়ন হয়নি।

উইংয়ে গতি ও আক্রমণ তৈরির দক্ষতার জন্য পরিচিত অ্যাডাম। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও তার সক্ষমতা রয়েছে। আক্রমণভাগে একাধিক পজিশনে খেলার সামর্থ্যও রয়েছে তার। এসব গুণ বিবেচনায় তাকে অনূর্ধ্ব-২০ দলের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছে বাফুফে।

অ্যাডাম ছাড়াও আরও চার প্রবাসী ফুটবলারকে নিয়ে কাজ করছে বাফুফে।

/টিএ/এনআই/
সম্পর্কিত
বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, ফাঁস হলো ভয়ংকর নথি
প্রথমবার এএফসিতে ফর্টিস: ৮ বিদেশি নিয়ে কিরগিজ ক্লাবকে ধরাশায়ী করার পরিকল্পনা 
ফুলহ্যাম থেকে ধারে বোরহ্যাম উডে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান
সর্বশেষ খবর
সেই দুই বাসের লাইসেন্স বাতিল, চালক-মালিকদের সশরীরে হাজিরের নির্দেশ
সেই দুই বাসের লাইসেন্স বাতিল, চালক-মালিকদের সশরীরে হাজিরের নির্দেশ
জাপানিদের ৭ অভ্যাস অনুসরণ করলে আপনার ঘরও থাকবে ঝকঝকে
জাপানিদের ৭ অভ্যাস অনুসরণ করলে আপনার ঘরও থাকবে ঝকঝকে
গাজা শান্তি চুক্তি বাস্তবায়নে প্রস্তুত হামাস, ইসরায়েলকে চাপে ফেলার আহ্বান
গাজা শান্তি চুক্তি বাস্তবায়নে প্রস্তুত হামাস, ইসরায়েলকে চাপে ফেলার আহ্বান
আর্জেন্টাইন গণমাধ্যমে মেসির বাবার মৃত্যুর খবর
আর্জেন্টাইন গণমাধ্যমে মেসির বাবার মৃত্যুর খবর
সর্বাধিক পঠিত
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ