অলিম্পিকে দেখা যাবে না মেসি-রোনালদো দ্বৈরথ

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০১৬, ১৪:৪৩আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৪:৪৬

অলিম্পিকে দেখা যাবে না মেসি-রোনালদো দ্বৈরথ ব্রাজিলে অনুষ্ঠিতব্য অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলবেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রাজিলের রিও ডি জেনেরোর মারাকানা স্টেডিয়ামে বৃহস্পতিবার ২০১৬ অলিম্পিক ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়। গ্রুপ ‘ডি’তে আর্জেন্টিনা, আলজেরিয়া ও হন্ডুরাসকে পেয়েছে পর্তুগাল।

অলিম্পিকে প্রতিটি দলে সর্বোচ্চ তিনজন করে ২৩ বছরের বেশি বয়সী খেলোয়াড় অংশ নিতে পারেন। তবে রোনালদোর ঘনিষ্ঠরা গোলডটকমকে নিশ্চিত করেছেন, এই টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদ সুপারস্টার খেলবেন না। এতে অলিম্পিকে রোনালদো ও লিওনেল মেসির ধ্রুপদী লড়াইয়ের আশা নেই বললেই চলে। কেননা, আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো অলিম্পিকে মেসির না খেলার বিষয়টি আগেই নিশ্চিত করেছেন।

আসন্ন গ্রীষ্মে কোপা আমেরিকার বিশেষ টুর্নামেন্টে অংশ নেবেন মেসি। বসে থাকবেন না রোনালদোও। ফ্রান্সে অনুষ্ঠেয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে মাঠ মাতাবেন এই পর্তুগিজ সুপারস্টার।

গত সপ্তাহে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সঙ্গে বৈঠকে বসে বার্সেলোনা। কাতালানদের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়, কোপা আমেরিকা ও অলিম্পিকের যে কোনও একটির জন্য নেইমারকে খেলতে দেওয়া হবে। তবে দুটি টুর্নামেন্টেই নেইমারকে পাওয়ার আশা এখনো ছেড়ে দেয়নি সিবিএফ। নেইমারকে কোপা ও অলিম্পিকের জন্য পেতে আপিল করার চিন্তা-ভাবনা করছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের