ফিফা সভাপতির সমালোচনায় চাকরি হারালেন সিইও

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২৬, ১৩:৪২আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৪:১৭

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার প্রস্তাব নিয়ে কম সমালোচনা হয়নি। এবার প্রকাশ্য সমালোচনা করার পর চাকরি হারালেন সংস্থাটির চিফ অপারেটিং অফিসার (সিওও) কেভিন লামোর। ফিফার এক কর্মকর্তার বরাতে সোমবার (১৭ আগস্ট) এমনটাই জানিয়েছে বিবিসি।

বিবৃতিতে ফিফার ঐ মুখপাত্র জানিয়েছেন, ‘সোমবার (১৭ আগস্ট) ফিফা এবং প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কেভিন লামোরের মধ্যকার পেশাগত সম্পর্কের ইতি ঘটেছে। ফিফা কেভিনের দুই বছরের সেবার জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যৎ জীবনের জন্য তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছে।’

ইনফান্তিনোর প্রস্তাবিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) পরিকল্পনা প্রকাশ্যে আসার পরই কঠোর সমালোচনা করেছিলেন লামোর। তার অভিযোগ ছিল, ফিফার প্রশাসনকে এই পরিকল্পনা সম্পর্কে প্রতারণার শিকার করা হয়েছে।

তিনি আরও বলেছিলেন, ‘ইনফান্তিনো মনে করেন, ‘তিনি নিজেই ফিফার প্রতিচ্ছবি, অথচ তার কাজ ফিফার সেবায় থাকা।’

লামোর জানিয়েছিলেন, ‘এই অবস্থানের কারণে চাকরি হারানোর ঝুঁকি থাকলেও তিনি পিছিয়ে যাবেন না। যদি এর অর্থ হয় আমি চাকরি হারাবো, তাহলে তাই হোক। আমি সেই সিদ্ধান্তকে সম্মান করবো। অন্তত রাতে শান্তিতে ঘুমাতে পারবো।’

/টিএ/এনআই/
সম্পর্কিত
বাংলাদেশের আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করলো ফিফা 
ফিফা থেকে নিষেধাজ্ঞা মুক্ত আবাহনী
আসিয়ান কাপ নিয়ে ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ 
সর্বশেষ খবর
৭ বছরের শিশুকে অপহরণ: এক যুগ পর যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
৭ বছরের শিশুকে অপহরণ: এক যুগ পর যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
নারীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু
নারীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু
চেক ডিজঅনারের আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মুজিব পরদেশীকে 
চেক ডিজঅনারের আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মুজিব পরদেশীকে 
গাড়িতে সন্তান, আসন বদলে বাঁচার চেষ্টা করেও ওয়ার্নারের শেষ রক্ষা হলো না!
গাড়িতে সন্তান, আসন বদলে বাঁচার চেষ্টা করেও ওয়ার্নারের শেষ রক্ষা হলো না!
সর্বাধিক পঠিত
এয়ারটেল এখন ‘সার্কেল’
এয়ারটেল এখন ‘সার্কেল’
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা