মাতৃত্বকালীন ছুটিতে ক্যানভার চাকরি হারিয়েও যেসব সুবিধা পাচ্ছেন কর্মী

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৬ নভেম্বর ২০২৬, ১৭:৫২ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১৭:৫২

মাতৃত্বকালীন ছুটিতে থাকা অবস্থায় চাকরি হারিয়েছেন ভারতের পুনের বাসিন্দা শ্রদ্ধা খুলে। তবে চাকরি হারানোর পর কর্মীদের জন্য ক্যানভা যে ক্ষতিপূরণ ও অন্যান্য সুবিধা দিচ্ছে, তা কীভাবে তাদের পরবর্তী কর্মজীবনের পথচলায় সহায়তা করবে, তা জানিয়েছেন তিনি।

চলতি সপ্তাহের শুরুতে বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে ১ হাজার ২৭১ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেয় ক্যানভা। প্রতিষ্ঠানটির মোট কর্মীর ২২ শতাংশ এই ছাঁটাইয়ের আওতায় পড়েছেন। চাকরি হারানো কর্মীদের জন্য ক্যানভার দেওয়া সুবিধাগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পেয়েছে।

২০২৩ সালে ক্যানভায় যোগ দেওয়া শ্রদ্ধা ‘দিস ইজ হোয়াট ক্যানভা ইজ অফারিং আস অ্যাজ আওয়ার সেভারেন্স প্যাকেজ’ শিরোনামে একটি ভিডিওতে এসব সুবিধার কথা তুলে ধরেন। ভিডিওতে তিনি বলেন, ক্যানভা কি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের সব সুবিধা দিচ্ছে? হ্যাঁ, দিচ্ছে। এসব সুবিধা কর্মীদের নতুন কর্মক্ষেত্রে যাওয়ার প্রস্তুতি নিতে সহায়তা করবে বলেও জানান তিনি। ক্ষতিপূরণ প্যাকেজের আওতায় চাকরি হারানো কর্মীরা প্রতিষ্ঠানের দেওয়া ম্যাকবুক নিজেদের কাছে রাখতে পারবেন। যেসব কর্মীর ব্যক্তিগত ল্যাপটপ নেই, চাকরি খোঁজার কাজে তাদের জন্য এটি বিশেষভাবে সহায়ক হবে।

এ ছাড়া এক বছরের লিংকডইন প্রিমিয়াম সাবস্ক্রিপশন, ব্যক্তিগত ক্যারিয়ার পরামর্শ, সাক্ষাৎকারের প্রস্তুতিতে সহায়তা এবং চাকরির সুযোগ খুঁজতে সাবেক কর্মীদের জন্য বিশেষ ট্যালেন্ট ডিরেক্টরিতে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে। ল্যাপটপ দেওয়ার কারণ ব্যাখ্যা করে শ্রদ্ধা বলেন, এটি নিশ্চিত করার জন্য যে চাকরি হারানো কর্মীদের চাকরি খোঁজার কাজ চালিয়ে যাওয়ার মতো একটি ডিভাইস থাকবে। কারণ, সবার বাড়িতে ব্যক্তিগত ল্যাপটপ নেই।

যোগ্যতা সাপেক্ষে কর্মীরা ১২ মাসের স্বাস্থ্যসেবা সুবিধা ও পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ পাবেন। পাশাপাশি নিজে কোনও উদ্যোগ বা ব্যবসা শুরু করতে চাইলে ১০ হাজার ডলারের অনুদানও দেওয়া হবে।

শ্রদ্ধা বলেন, মানে, এমনটা আর কে করে? আমি জানি। ক্যানভা করে। তবে শ্রদ্ধার কাছে সবচেয়ে উল্লেখযোগ্য মনে হয়েছে ছয় মাসের অগ্রিম বেতন। তিনি জানান, মাতৃত্বকালীন ছুটিতে থাকায় প্রথমে ভেবেছিলেন, হয়তো এই সুবিধা পাওয়ার যোগ্য হবেন না। কিন্তু ক্যানভা তাকে নিশ্চিত করেছে, তিনিও ছয় মাসের অগ্রিম বেতন পাবেন। শ্রদ্ধা বলেন, মনে আছে, আমি বলেছিলাম যে মাতৃত্বকালীন ছুটিতে আছি? ক্ষতিপূরণের কথা প্রথমে ভেবে নিয়েছিলাম, হয়তো এর জন্য আমি যোগ্য নই। কিন্তু ক্যানভা আমার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করেছে, আমিও ছয় মাসের অগ্রিম বেতন পাব।

প্রতিষ্ঠানটির কাছ থেকে পাওয়া সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রদ্ধা। তবে ক্যানভায় কাজের অভিজ্ঞতা ছেড়ে যেতে খারাপ লাগছে বলেও জানান তিনি। তার ভাষায়, এই সুবিধাগুলো কি ক্যানভায় একটি পেশাগত যাত্রা ও ক্যারিয়ার ছেড়ে যাওয়ার ক্ষতি পুষিয়ে দিতে পারে? একেবারেই না। তবে সময়টা দারুণ ছিল।

এর আগে চাকরি হারানোর খবর জানিয়ে দেওয়া এক ভিডিওতে নিজের হতাশার কথাও তুলে ধরেছিলেন শ্রদ্ধা। তিনি বলেছিলেন, ক্যানভায় কাজ করা ছিল তার দীর্ঘদিনের স্বপ্ন।

হতাশা সত্ত্বেও পুনর্গঠন প্রক্রিয়া যেভাবে সামলেছে, সে জন্য প্রতিষ্ঠানটির প্রশংসা করেছেন তিনি। অস্ট্রেলিয়ায় না থাকলেও মাতৃত্বকালীন ছুটির সময় ক্যানভা তাকে যেভাবে সহযোগিতা করেছে, সে কথাও স্মরণ করেন শ্রদ্ধা। তিনি জানান, স্ল্যাকের মাধ্যমে নিজের ম্যানেজার ও কোচের সঙ্গে যোগাযোগ করে মাতৃত্বকালীন ছুটি আরও কয়েক মাস বাড়ানোর অনুরোধ করেছিলেন। প্রতিষ্ঠানটি তার সেই অনুরোধ অনুমোদন করে। শ্রদ্ধা বলেন, কখনও ক্যানভায় কাজের সুযোগ পেলে অবশ্যই করবেন। কারণ, এমন প্রতিষ্ঠান আর পাবেন না। আমার পেশাগত জীবনের সেরা সময় ছিল এটি।

ক্যানভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা মেলানি পারকিনস এই পুনর্গঠনকে প্রতিষ্ঠানটির ১৩ বছরের ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্ত বলে বর্ণনা করেছেন। সিদ্ধান্তটির মানবিক প্রভাবের কথাও স্বীকার করেছেন তিনি। এদিকে ২০২৬ সালে প্রতিষ্ঠানের সম্ভাব্য রাজস্ব প্রবৃদ্ধির পূর্বাভাস ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করেছে ক্যানভা।

সূত্র: এনডিটিভি 

./এসএইচএম/
সম্পর্কিত
হঠাৎ আলোচনায় রবার্ট গ্রিনের ‘দ্য ৪৮ লজ অব পাওয়ার’, কী আছে এতে?
কী, কেন, কীভাবে হরমুজে ভারত-চীনসহ চার দেশকে ছাড়, কী চায় তেহরান?
বাংলাদেশসহ তিন দেশের সংখ্যালঘুদের ভারতে থাকার ক্ষেত্রে বিশেষ ছাড়
সর্বশেষ খবর
৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন হোম ইকোনোমিকসের শিক্ষার্থীরা
৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন হোম ইকোনোমিকসের শিক্ষার্থীরা
ফেসওয়াশ থেকে সানস্ক্রিন, সবকিছুতেই কি ভিটামিন সি থাকা জরুরি?
ফেসওয়াশ থেকে সানস্ক্রিন, সবকিছুতেই কি ভিটামিন সি থাকা জরুরি?
যারা দিল্লিতে আপন ঠিকানায় আছে, তারা এ দেশে আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
যারা দিল্লিতে আপন ঠিকানায় আছে, তারা এ দেশে আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
‘বরবাদ’খ্যাত নির্মাতার সঙ্গে প্রেম দীঘির, কী বললেন নায়িকা
‘বরবাদ’খ্যাত নির্মাতার সঙ্গে প্রেম দীঘির, কী বললেন নায়িকা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক