মেসির সঙ্গে কী হয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের 

স্পোর্টস ডেস্ক 
২০ আগস্ট ২০২৬, ১৬:২১আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৬:৪৯

মেজর লিগ সকারে (এমএলএস) বৃহস্পতিবার ড্র করেছে ইন্টার মায়ামি। ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। ম্যাচে লিওনেল মেসির গোলে ফেরা থেকে শুরু করে হাতাহাতি, লাল কার্ড ও বাদানুবাদের ঘটনা আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। 

সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের বিতণ্ডার দৃশ্যটি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, লিওর চোখে চোখ রেখে কথা বলছেন ফিলাডেলফিয়ার এই তরুণ মিডফিল্ডার।

ম্যাচে ২-২ ব্যবধানে নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর যোগ করা সময়ের শেষ দিকে মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভান লাল কার্ড দেখেন। ঘটনার শুরু কুইন সুলিভানের সঙ্গে মায়ামির ইয়ান ফ্রের ভুল বোঝাবুঝি নিয়ে। ফ্রে তাকে ফাউল করেছেন মনে করে কুইন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপরই শুরু হয় বিতণ্ডা, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে রেফারি কাভান ও ব্রাইট উভয়কেই সরাসরি লাল কার্ড দেখান। পাশাপাশি কুইনকেও দেখান হলুদ কার্ড। সেই ঘটনার জের ধরেই মেসির সঙ্গে কিছুটা বাগবিতণ্ডা হয় কাভানের। যাওয়ার সময় কাভানের মাথার পেছনে চাপড় দিতে দেখা যায় মেসিকে। তবে তা বড় কোনও অপ্রীতিকর ঘটনায় রূপ নেয়নি, অল্পতেই মীমাংসা হয়ে যায়।

লাল কার্ডের কারণে ২২ আগস্ট ফিলাডেলফিয়ার পরবর্তী ম্যাচে কাভান খেলতে পারবেন না। ১৮ বছর বয়স হলেই তার প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা রয়েছে। ২০২৬ মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের একাদশে নিয়মিত জায়গা করে নেওয়ার পাশাপাশি গোল ও অ্যাসিস্টেও অবদান রেখে চলছেন তিনি। এ বছর ফিলাডেলফিয়ার ১৮টি ম্যাচের ১১টিতেই একাদশে খেলেছেন কাভান।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বাবার মৃত্যুর পর মেসির প্রথম গোল, কার্ড দেখলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই 
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
মেসির টানা তৃতীয় পেনাল্টি মিস! 
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
আ.লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে জামায়াতে ইসলামী: নুরুল হক
আ.লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে জামায়াতে ইসলামী: নুরুল হক
ঘাড়ে সমস্যা, নেটে ব্যাটই ধরলেন না তানজিদ
ঘাড়ে সমস্যা, নেটে ব্যাটই ধরলেন না তানজিদ
৪টা পর্যন্ত ভোট দিতে আসেননি রুমিন ফারহানা ও গাজী নজরুল
৪টা পর্যন্ত ভোট দিতে আসেননি রুমিন ফারহানা ও গাজী নজরুল
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন