‘মেসির জাদুকরি প্রতিভা ও বিনয় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে’

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির বিদায়ে শ্রদ্ধা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মেসির দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারকে অসাধারণ আখ্যা দিয়ে তিনি বলেছেন, ফুটবলে মেসির প্রভাব ও অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

সোমবার আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন মেসি। জাতীয় দলের জার্সিতে রেকর্ড ২০৭ ম্যাচ খেলে ১২৫ গোল করেছেন তিনি। আর্জেন্টিনার হয়ে তার অর্জনের তালিকায় রয়েছে ২০২২ ফিফা বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা।

মেসির অবসরের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দেন ইনফান্তিনো। সেখানে আর্জেন্টাইন তারকার অসাধারণ অর্জন ও বিশ্ব ফুটবলে তার প্রভাবের কথা তুলে ধরেন ফিফা সভাপতি।

ইনফান্তিনো লিখেছেন, ‘অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন লিও মেসি। তোমার এই পথচলা লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে এবং সুন্দর খেলাটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে।’

মেসির বিশ্বকাপ জয়, আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ডের পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের কথাও উল্লেখ করেন ইনফান্তিনো।

তিনি আরও লিখেছেন, ‘তোমার জাদুকরি প্রতিভা ও বিনয় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আর্জেন্টিনার জার্সি গায়ে প্রতিটি অবিস্মরণীয় মুহূর্তের জন্য ধন্যবাদ। বিশ্বের প্রতিটি প্রান্তের সমর্থকদের একত্রিত করার জন্যও তোমাকে ধন্যবাদ। তোমার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।’

২০০৫ সালে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল মেসির। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ সময় ধরে বড় শিরোপা অধরা থাকার পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচান তিনি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে নিজের ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত অধ্যায়ও পূর্ণ করেছেন।

স্পেনের কাছে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হারের ম্যাচটিই ছিল জাতীয় দলের হয়ে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ।

/এফআইআর/
সম্পর্কিত
লাল কার্ড থেকে বিশ্বকাপ ফাইনাল, আর্জেন্টিনার জার্সিতে মেসির যত রেকর্ড
মেসিকে যেভাবে বিদায় জানাবে আর্জেন্টিনা
আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা
সর্বশেষ খবর
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
লজ্জার হার, ৭ ক্রিকেটার ও কোচকে ফেরত পাঠালো পাকিস্তান
লজ্জার হার, ৭ ক্রিকেটার ও কোচকে ফেরত পাঠালো পাকিস্তান
১০ কেজি ওজন কমাতে ডায়েটিশিয়ানের ৮ সহজ কৌশল
১০ কেজি ওজন কমাতে ডায়েটিশিয়ানের ৮ সহজ কৌশল
রোহিঙ্গা প্রত্যাবাসনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি: তথ্য উপদেষ্টা
রোহিঙ্গা প্রত্যাবাসনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি: তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন