লাউতারোর জোড়া গোলে ইন্টার মিলানের দারুণ জয়

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

দুই গোলে পিছিয়ে থেকে ইতালিয়ান সিরি আ’তে দারুণ এক ম্যাচ জিতলো ইন্টার মিলান। নাপোলিকে হারিয়েছে তারা ৩-২ গোলে। ইন্টারের হয়ে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন অধিনায়ক লাউতারো মার্তিনেজ।

শনিবার রাতে সান সিরোয় ইন্টারের এই জয়ে চলতি মৌসুমের সবগুলো ম্যাচই জিতলো বর্তমান চ্যাম্পিয়নরা।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় নাপোলি। ৫০ মিনিটে মাত্তেও পলিতানো প্রথম প্রচেষ্টা আটকে যাওয়ার পর ফিরতি বল থেকে নিচের কোণায় শট নিয়ে দলকে এগিয়ে দেন।

এর তিন মিনিট পর আবারও এগিয়ে যায় নাপোলি। রাসমুস হইলুন্দের বাঁকানো শট জালের ঠিকানা খুঁজে নেয়। লিগে টানা দুই ম্যাচে এটি তার দ্বিতীয় গোল।

পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ইন্তার। ২-০ হওয়ার মাত্র তিন মিনিট পরই এক গোল শোধ করেন মার্তিনেজ। ফেদেরিকো দিমার্কো দুর্দান্তভাবে বাইরে চলে যেতে বসা ক্রসটি মাঠে রাখেন। তার এসিস্টে জালে পাঠান ইন্তারের আর্জেন্টাইন অধিনায়ক।

সমতায় ফেরার সুযোগও আসে ইন্তারের সামনে। মার্কাস থুরাম একটি শটে পোস্টে বল লাগান। তবে ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে সেই থুরামই হেডে ইন্তারকে সমতায় ফেরান। ডান দিকের কোণায় নিখুঁত হেডে ২-২ করেন ফরাসি ফরোয়ার্ড।

শেষটা ছিল আরও নাটকীয়। নির্ধারিত সময়ের শেষ মিনিটে কাছ থেকে বল জালে জড়িয়ে ইন্তারকে ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য জয় এনে দেন মার্তিনেজ। গোলের পর সান সিরোর সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন তিনি।

এই জয়ে মৌসুমের প্রথম তিন লিগ ম্যাচেই জয় পেলো ইন্টার।

/টিএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
জাপান গেলেন সেনাপ্রধান
জাপান গেলেন সেনাপ্রধান
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার